ছবি-সংগৃহীত
রাজনীতি

অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় জাতিসংঘ

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, জাতিসংঘ বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ চায়। আর আওয়ামী লীগ চায় প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন।

আরও পড়ুন : জিয়ার নেতৃত্বে ১৫ আগস্ট ঘটেছিল

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় গুলশান-২ এর বাসভবনে আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। এ বৈঠক শেষে ওবায়দুল কাদের এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, বিরোধী দল যে শর্তগুলোর কথা বলছে, এসব শর্ত নিয়ে তাদের (জাতিসংঘ) কোনো বক্তব্য নেই। তারা বলেছে যে, বাংলাদেশ একটি শান্তিপূর্ণ নির্বাচন হোক। এটা হলে তাদের ভালো লাগবে। আমরাও বলেছি যে, আমরা একটি অংশগ্রহণমূলক নির্বাচন চাই। সেখানে বিএনপির মতো বড় দল আসুক, আমরা সেটি চাই। কারণ নির্বাচন যত প্রতিযোগিতামূলক হবে, নির্বাচনটি দেশে-বিদেশে ততই গ্রহণযোগ্য হবে।

তবে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আমরা কারও ওপর জোর করতে পারি না। এটা তাদের ব্যাপার। নির্বাচন তাদের রাজনৈতিক অধিকার। তারা (বিএনপি) বাংলাদেশের একটি বড় দল, রাজনৈতিক দল হিসেবে এটা তাদের অধিকার। সে অধিকার তারা প্রয়োগ করবে, এটাই আমরা আশা করি। যোগ করেন মন্ত্রী।

আরও পড়ুন : হত্যাকারীরা ‌বিরল আইন উপহার দিয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, আমরা ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রসহ অনেক দেশের সাথেও আলাপ করেছি, এটা একটু ভিন্ন। অন্যরা খুব বেশি নির্বাচন রিলেটেড। এখানে তারা (জাতিসংঘ) দেখলাম উন্নয়নের বিষয়টাকে খুব গুরুত্ব দিচ্ছে। এসডিজি, ডেভলপমেন্ট, বাংলাদেশের ভবিষ্যৎ, এসব নিয়ে তারা জানতে চেয়েছে।

তিনি বলেন, আমাদের উন্নয়নমূলক কাজগুলোকে তারা প্রশংসার চোখে দেখছে। এতে তারা খুশি। বাংলাদেশ এতো এগিয়ে যাচ্ছে এবং সামনে কিছু প্রকল্পের উদ্বোধন আছে সেগুলো তারা জানে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বের যে উচ্চতা সেটা নিয়েও প্রশংসা করেছে।

আরও পড়ুন : সিঙ্গাপুর গেলেন ফখরুল

ওবায়দুল কাদেরের নেতৃত্বে আজকের বৈঠকে আরও অংশ নেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া এবং কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এ. আরাফাত।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা