ছবি: সংগৃহীত
রাজনীতি

লক্ষ্মীপুরে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন

সোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুরে জেলা জাতীয় পার্টির (জাপা) দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আহত ১০

শনিবার (১৯ আগস্ট) সকাল ১০ টায় জেলার টাউন হল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে ও লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মাহমুদুর রহমান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপ-নেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুল হক চুন্নু এমপি।

আরও পড়ুন: পরিস্থিতি অস্থিতিশীল করলে শক্ত হাতে দমন

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক মন্ত্রী ও সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুর ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, জাতীয় পার্টির পেসিডিয়াম সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম সেন্টু, জাতীয় পার্টির পেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপি বলছে, আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার কথা। আওয়ামী লীগ বলছে, তারা ক্ষমতায় থেকেই নির্বাচন করবে। অথচ তারা কেউ জনগনের কথা বলছে না। জাতীয় পার্টি একমাত্র দল, যেটি সব সময় জনগণের পাশে দাঁড়িয়েছে জনগণের কথা চিন্তা করে।

আরও পড়ুন: হবিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ২৫

আমাদের দল যখন ক্ষমতায় ছিল, তখন আমাদের কোনো দলনেতার কোনো নিজস্ব ব্যাংক ছিল না। আমাদের নেতা হোসেইন মোহাম্মদ এরশাদ আমাদের কর্মীদের বিরুদ্ধে গেছেন তবুও কখনো তিনি অন্যায়কে প্রশ্রয় দেয়নি।

বিএনপি বার বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, আওয়ামী লীগ ও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু কেউ বলতে পারবে না, জাতীয় পার্টি কখনো দুর্নীতি করেছে।

জাতীয় পার্টি সর্বস্তরের জনগণকে নিয়ে কাজ করে, তাই আমাদের দলীয় নেতাকর্মীরা সবাই একসাথে কাজ করলে ইনশাআল্লাহ সামনের নির্বাচনে আমরা জয়ী হয়ে সাধারণ মানুষের জন্য কাজ করবো, দেশে বেকারত্ব দূর করবো।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা