সংগৃহীত
রাজনীতি

সরকারের সব অস্ত্র ভোঁতা হয়ে গেছে

নিজস্ব প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সব অস্ত্র ভোঁতা হয়ে গেছে। এ অস্ত্র এখন কাজ করবে না। মানুষ আন্দোলন করে তাদের দাবি আদায় করবে। আলোর দেখা পাচ্ছি, সামনে দিন আসছে।

আরও পড়ুন: জনসমর্থন নির্বাচনে এসে প্রমাণ করুন

শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে গুলশান-১ ডিসিসি মার্কেটের সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত এক গণমিছিলের পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা জানান। সরকারের পদত্যাগের দাবিতে এ গণ-মিছিল মহাখালী হয়ে টাঙ্গাইল বাস টার্মিনালে গিয়ে শেষ হয়।

তিনি জানান, দেশবাসী এ সরকারকে আর দেখতে চায় না। গত ১৫ বছর ভয়ংকর, স্বৈরাচারী একটা সরকার আমাদের কাঁধে চেপে বসে আছে। ধাক্কা দিলেও পড়ে না, নাড়া দিলেও সরে না। টেনেহিঁচড়ে তাদের এখান থেকে নামাতে হবে।

আরও পড়ুন: তারেককে দেশে ফেরত পাঠানোর আহ্বান

তিনি আরো জানান, ঠিক কি কারণে আজ এত জনসমাবেশ? কি কারণে এত লোক মিছিল-মিটিংগুলোতে? আমাদের নেতা বা কর্মী সবাই কিন্তু মিছিলে নেই। সাধারণ মানুষ আজ অতিষ্ঠ হয়ে এ মিছিলে যোগ দিচ্ছে।

সাবেক এ মন্ত্রী আরও জানায়, রাজপথে বিএনপি নেতাকর্মীরা যখন নামে তখন সরকার গুলি করে, টিয়ারশেল মারে, হত্যা করে, গুম করে। গত রাতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বহু নেতাকর্মীসহ এ এলাকার বহু কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা মহানগর বিএনপি উত্তরের সদস্য সচিব আমিনুল হক গণমিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশ সঞ্চালনা করেন। সেখানে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈণ খান প্রমুখ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা