ছবি: সংগৃহীত
রাজনীতি

নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা।

আরও পড়ুন: আজ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

বুধবার (২ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারুনুর রশিদ আজাদের নেতৃত্বে তার অনুসারীরা জেলা শহর মাইজদী বাজারের প্রধান সড়কে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে।

বিক্ষোভ মিছিলে তারা তারেক-জুবাইদাকে সাজা দেওয়ার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। পরে সংক্ষিপ্ত সমাবেশ করেন উপস্থিত নেতাকর্মীরা।

আরও পড়ুন: বিচার বিভাগ দলীয়করণের নিকৃষ্ট নজির

সমাবেশে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র হারুনুর রশিদ আজাদ বলেন, অবৈধ সরকারের অবৈধ এই রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এটি প্রহসনের রায়।

দেশের জনগণ এই রায় প্রত্যাখ্যান করেছে। এ রায়ের মাধ্যমে অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকারের ফরমায়েশি রায়ের আরও একটি নজির স্থাপন হলো।

আরও পড়ুন: তারেক রহমানের ৯ বছরের কারাদণ্ড

তিনি আরও বলেন, তারেক রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে এই ষড়যন্ত্রমূলক মামলা এবং দণ্ড প্রদানের মাধ্যমে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপকৌশল করা হয়েছে। সরকারের ইশারাতেই এ রায় হয়েছে।

এ সময় আরও বক্তব্য রাখেন- নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিএনপি নেতা মোহাম্মদ সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল করিম মুক্তা, কাদির হানিফ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মোতালেব আপেল, নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুজ্জামান হাফেজ, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-আহবায়ক আব্দুল কলিম প্রমুখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা