ছবি : সংগৃহিত
রাজনীতি

তারেক-জোবায়দা এসে আপিল করবেন

নিজস্ব প্রতিবেদক: আদালত জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও তথ্য গোপনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন।

আরও পড়ুন: তারেক রহমানের ৯ বছরের কারাদণ্ড

বুধবার (২ আগস্ট) দুপুরে এ রায় দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামানের আদালত।

বিএনপিপন্থী আইনজীবীরা এ রায়কে সরকারের ফরমায়েশি রায় বলছেন।

আরও পড়ুন: চিকিৎসা শেষে দেশে ফিরলেন সম্রাট

আইনজীবী মাসুম আহমেদ তালুকদার বলেন, এটা একটা রাজনৈতিক সাজা। সরকারের ফরমায়েশি রায়। তারেক রহমান ও জোবায়দা রহমান এ মুহূর্তে বাংলাদেশে নেই।

আদালতে ছিলেন না। আমরা এ মামলায় এ দেশের আইন অনুযায়ী একদিন আপিল করবো এবং সেই আপিলে প্রমাণ করে ছাড়বো সরকারের ফরমায়েশি রায়।

আরও পড়ুন: বিকেলে বিএনপির সংবাদ সম্মেলন

মাসুম আহমেদ তালুকদার বলেন, তারেক রহমান ও জোবায়দা রহমান বাংলাদেশে আসবেন। ওনারা আসার সঙ্গে সঙ্গে আমরা এ মামলায় আপিল করবো। ওনারা বাংলাদেশে নেই, তাই আপাতত আমরা আপিল করবো না।

দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল, মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা