রাজনীতি

ক্ষমতায় আসার নীলনকশা করছে বিএনপি

জেলা প্রতিনিধি, পাবনা : বিএনপির পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার যড়যন্ত্র বাস্তবায়ন করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান।

আরও পড়ুন : মানুষ প্রধানমন্ত্রীকে ভোট দিতে উদগ্রীব

তিনি বলেন, ‘তারা (বিএনপি) অন্ধকার গলির পথ দিয়ে, পেছনের দরজার দিয়ে ক্ষমতায় আসবার জন্য যে ষড়যন্ত্র নীলনকশা করছে এই নীলনকশা কখনোই বাস্তবায়ন হবে না, করতে দেয়া হবে না। এদেশে নির্বাচন হবে, সেই নির্বাচন অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে। নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে এবং সেই নির্বাচনের সময়কালে অন্তবর্তীকালীন সরকারের প্রধান হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দায়িত্ব পালন করবেন।’

মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে পাবনা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন। বুধবার রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় অংশগ্রহণ করতে যাওয়ার পথে তিনি পাবনায় যাত্রাবিরতি করেন।

আরও পড়ুন : সাধারণ ক্ষমা পেলেন সু চি

আব্দুল রহমান বলেন, ‘বাংলার মানুষ আবারও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় নিয়ে এসে প্রধানমন্ত্রী করবেন এবং এই দেশ সামনের দিকে এগিয়ে যাবে। এজন্য আমাদের (আ.লীগ) দলকে জনগণের সঙ্গে সম্পৃক্ত করে বঙ্গবন্ধু কন্যার যে অভাবনীয় উন্নয়ন, তিনি যে বাংলাদেশকে বিশ্ববাসীর কাছে রোল মোডেল হিসেবে দাঁড় করিয়েছেন সেই উন্নয়নগুলো সামনে নিয়ে আমরা মাঠে নামবো। ’

পুলিশ প্রশাসনসহ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি বিএনপির হুমকি-ধামকির বিষয়ে আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা বলেন, ‘একটা বিভ্রান্তিমূলক ধোয়াশার সৃষ্টি করে নানানভাবে মনস্তান্ত্রিক প্রভাব বিস্তার করার জন্য এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে। যার কোনো ভীত্তি নেই। আমরা মনেপ্রাণে বিশ্বাস করি- জননেত্রী শেখ হাসিনা এমন একটি জায়গায় বাংলাদেশকে দাঁড় করিয়েছেন যেখানে বিশ্বব্যাপী মোড়লদের যে লড়াই চলছে সেখানে নিরপেক্ষ জায়গায় দাঁড়িয়ে আছেন। তিনি কারো পক্ষে নয়, কেউ আমাদের শত্রুও নয়, আবার কেউ আমাদের বিশেষ বন্ধুও নয়।’

আরও পড়ুন : যুক্তরাষ্ট্র খুনিকে আশ্রয় দিয়ে রেখেছে

তিনি বলেন, ‘আগস্টে একদিকে যেমন আমাদের শোকের মাস, আমাদের কষ্টের মাস অপরদিকে আরেকটি অপরাজনৈতিক শক্তি তারা আজ এই সরকারের পতনের দাবিতে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে নানান কর্মসূচির নামে আবার সেই অরাজকতা নৈরাজ্য, গাড়ি ভাংচুর, বাস পোড়ানো, মানুষ পোড়ানোর কার্যক্রম শুরু করেছে। আন্দোলনের নামে তারা রাস্তা-ঘাটে বিশৃঙ্খলা তৈরি করছে। এইসব আমলে না নিয়ে আমরা আমাদের কাজটি করে যেতে চাই এবং এই মাস আমাদের শোকের মাস হিসেবে পালন করবো। ’

নেতাকর্মীদের উদ্দেশ্যে আব্দুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানান তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আওয়ামী লীগের প্রার্থী বাছাই করবেন এবং মনোনয়ন দেবেন। এজন আগামী ৬ তারিখে তিনি গণভবনে নেতাদের সঙ্গে বসবেন। সেখানেও তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এজন্য আমাদের ঘর আমাদের সামলাতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে হবে।’

আরও পড়ুন : সমস্যা সমাধানে সংলাপ প্রয়োজন

এসময় উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম পাকনসহ জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষনেতারা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা