রাজনীতি

মানুষ প্রধানমন্ত্রীকে ভোট দিতে উদগ্রীব

নিজস্ব প্রতিবেদক : মানুষ শেখ হাসিনাকে ভোট দিতে উদগ্রীব উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনে উন্নয়নের জয় হবে। মানুষ উন্নয়ন দেখছে। মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবে। নির্বাচন সুষ্ঠু হলে ৭০ শতাংশ মানুষ নৌকায় ভোট দেবে।

আরও পড়ুন : বাংলাদেশের জনগণই আমার মূল শক্তি

মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দেশে অনেক উন্নয়ন হয়েছে। এখন যত বিষোদগার ও প্রোপাগান্ডা করা হোক না কেন, শান্তিপূর্ণ নির্বাচন হলে ৭০ শতাংশ মানুষ নৌকায় ভোট দেবে। আওয়ামী লীগ অস্ত্রবাজি করে ক্ষমতায় আসেনি, কাজেই আমরা অস্ত্রের ওপর নির্ভরশীল নই। আমরা আগুন সন্ত্রাসে বিশ্বাস করি না। আমাদের শক্তি এ দেশের জনগণ।

আরও পড়ুন : গার্ডার লঞ্চিং মেশিন পড়ে নিহত ১৬

তিনি বলেন, এই মুক্তিযুদ্ধের বাংলাদেশকে, স্বাধীনতার আদর্শের বাংলাদেশকে, বঙ্গবন্ধুর বাংলাদেশকে, জয় বাংলার বাংলাদেশকে আমরা দুর্বৃত্তের হাতে তুলে দিতে পারি না। অত্যাচারী, অর্থ পাচারকারী, সাম্প্রদায়িক অপশক্তি, জঙ্গিবাদী অপশক্তি থেকে আমাদের মাতৃভূমিকে রক্ষা করতে হবে। এটাই আমাদের শপথ।

ওবায়দুল কাদের বলেন, সরকারের উন্নয়নে রংপুর পাল্টে গেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে রংপুর থেকে মঙ্গা বিদায় হয়ে জাদুঘরে চলে গেছে। আজ রংপুর অঞ্চলে উন্নয়নের জোয়ার বইছে। জয়দেবপুর থেকে রংপুর পর্যন্ত ছয় লেনের মহাসড়ক হচ্ছে। যা কখনো মানুষ কল্পনাই করতে পারেনি। কিন্তু প্রধানমন্ত্রী তা বাস্তবায়ন করেছেন।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্র খুনিকে আশ্রয় দিয়ে রেখেছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রায় সাড়ে চার বছর পর বুধবার রংপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারপ্রধানের এই সফরকে ঘিরে পুরো রংপুরে উৎসবের আমেজ বিরাজ করছে। আওয়ামী লীগ এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি একেবারেই শেষ প্রান্তে।

প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে রংপুরের আনাচে-কানাচে, ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত সাড়া জেগেছে। তাতে মনে হয় এই সমাবেশ মহাসমাবেশে রূপ নেবে, এই জনসমুদ্র মহাসমুদ্রে রূপ নেবে। রংপুরে স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ হবে আগামীকাল (বুধবার)।

আরও পড়ুন : সমস্যা সমাধানে সংলাপ প্রয়োজন

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ রংপুরে এসেছিলেন ২০১৮ সালের ২৩ ডিসেম্বর। এ সময় তিনি রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জে দুটি নির্বাচনী জনসভা করেন। সাড়ে ৪ বছরের বেশি সময় পর তিনি আবার রংপুরে আসছেন। এর আগে ২০১১ সালের ৮ জানুয়ারি রংপুর জিলা স্কুল মাঠে মহাজোটের জনসভায় রংপুরের উন্নয়নের দায়িত্ব কাঁধে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিশ্রুতির আলোকে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন ছাড়াও যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন করেছেন রংপুরের পুত্রবধূ বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা