ছবি : সংগৃহিত
রাজনীতি

সংবিধান অনুযায়ী নির্বাচন হবে

নিজস্ব প্রতিবেদক: সংবিধান অনুযায়ী নির্বাচন হবে জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, কোনো আন্তর্জাতিক পরাশক্তির প্রেসক্রিপশনে বাংলাদেশে নির্বাচন হবে না।

আরও পড়ুন: আমরা বিদেশিদের বন্ধু মনে করি প্রভু নয়

আজকের বাংলাদেশকে কোনো মোড়ল দেশ চোখ রাঙানোর সাহস করে না উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার সরকার তার রুটিন দায়িত্ব পালন করবে।

শনিবার (২২ জুলাই) বিকেলে তিনি রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে শৈশব মেলা মেধা বিকাশ বৃত্তি প্রদান-২০২২ অনুষ্ঠানে এসব কথা বলেন।

অনুষ্ঠানে শৈশব মেলা আন্তঃস্কুল একুশে ফেব্রুয়ারি চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২২ এবং ফলাফল প্রকাশ ও বৃত্তি প্রদানও করা হয়।

আরও পড়ুন: ২৭ জুলাই বিএনপির মহাসমাবেশ

জাহাঙ্গীর কবির নানক বলেন, আজকের বাংলাদেশকে এক অস্থিরতা সৃষ্টি করে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। তার বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে।

ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের স্বপ্ন যারা ধ্বংস করে দিতে চায় তাদের সম্পর্কে সচেতন থাকতে হবে বলেও জানান তিনি।

তিনি সংসদ নির্বাচন নিয়ে বলেন, ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। সেই নির্বাচনে জনগণ অংশ নেবেন এবং তাদের রায় দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করবেন।

আরও পড়ুন: বিএনপির সমাবেশে ভেঙে পড়লো মঞ্চ

সাবেক এ মন্ত্রী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, এই যে আপনাদের পদযাত্রা? এত সমাবেশ করেন? বিভাগীয় মিটিং করেন সেই টাকার উৎস কোথা থেকে আসে? দেশের মানুষ জানতে চায়।

তিনি আরও বলেন, লন্ডনে তারেক রহমান কি কাজ করে? কোথা থেকে এত টাকার বিলাসী জীবন যাপন করে? এটা দেশের মানুষের জানার অধিকার আছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম কিবরিয়া অপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাউন্সিলর শেখ মোহাম্মদ খোকন, সলিমুল্লা সলু, আসিফ আহমেদসহ আরও অনেকেই।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা