ছবি : সংগৃহিত
রাজনীতি

আমরা বিদেশিদের বন্ধু মনে করি প্রভু নয়

সোলাইমান ইসলাম নিশান: বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন রাষ্ট্র নয়, আমরা পৃথিবীর সকল রাষ্ট্রের সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক রেখে বসবাস করতে চাই,তবে সেটি আমাদের মর্যাদা অক্ষুন্ন রেখে। ব্যক্তি হিসেবে আমি নিজের মর্যাদা ক্ষুন্ন করতে পারি, কিন্তু কোনো ভাবেই দেশের মর্যাদা ক্ষুন্ন করতে পারি না।

আরও পড়ুন: ২৭ জুলাই বিএনপির মহাসমাবেশ

জাতির পিতা, যার নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে। সে জাতির পিতার কন্যা যখন প্রধানমন্ত্রী, সে বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের আত্মমর্যাদা, নিজস্ব স্বকীয়তা কখনো বিজর্সন দিতে পারে না। এ কারণে আমরা বিদেশিদের বন্ধু মনে করি, প্রভু নয়।

শনিবার (২২ জুলাই) লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বেলা ১১ টায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের চিপ হুইফ আবু সাঈদ আল মাহমুদ স্বপ্নন এমপি এসব কথা বলেন।

আরও পড়ুন: বিএনপির সমাবেশে ভেঙে পড়লো মঞ্চ

জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়নের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি।

এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক এমপি আব্দুল্লাহ আল মামুন, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদকসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

আরও পড়ুন: নির্বাচন ব্যবস্থা স্বাধীন রাখতে হবে

আবু সাঈদ আল মাহমুদ স্বপ্নন আরো বলেন, কারো রক্তচক্ষু কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলার জনগণ ভয় করে না। আমরা পৃথিবীর সেই জাতি, আমরা আমদের স্বাধীনতার জন্য ৩০ লক্ষ মানুষ জীবন দিয়েছি।

স্বাধীনতার জন্য পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রের মানুষ এভাবে জীবন দেয়নি। আমাদের স্বাধীনতার জন্য ২ লক্ষ মা-বোন নিজের সম্ভ্রম হারিয়েছে। আমরা একমাত্র জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছি। এ কারনে বাংলাদেশ পৃথিবীর বুকে একটি আলাদা সত্ত্বা নিয়ে দাঁড়িয়ে আছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা