রাজনীতি

বিএনপি আন্দোলনে হেরে গেছে

নোয়াখালী প্রতিনিধি : বিএনপি আন্দোলনে হেরে গেছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যে দল আন্দোলনে হারে, সেই দল নির্বাচনেও হারে। যারা আন্দোলনে হারবে তারা নির্বাচনেও হারবে।

আরও পড়ুন : নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ১৭

শনিবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি, উন্নয়ন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমেরকিার ভিসা নীতির সমালোচেনা করে সেতুমন্ত্রী বলেন, নিষেধাজ্ঞা দিবে দাও, ভিসা নীতি দিবে দাও। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাল ভাত দিয়ে দেশের মানুষকে খাওয়াবে, আমাদের দেশকে বাঁচাবে।

আরও পড়ুন : পোল্যান্ডকে পুতিনের কড়া হুঁশিয়ারি

মির্জা ফখরুলকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল নোয়াখালী এসে হুমকি ধমকি দিয়ে গেছে। এই নোয়াখালী এক সময় বিএনপির ঘাটি ছিল। সেই নোয়াখালী এখন শেখ হাসিনার ঘাটি। এ সময় মন্ত্রী বলেন, বিএনপি সাম্প্রদায়িক শক্তির বিশ্বস্ত ঠিকানা।

দলীয় নেতাকর্মিদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যে হাত আগুন নিয়ে আসবে সে হাত পুড়িয়ে দিতে হবে। যে হাত হামলা করতে আসবে সে হাত গুটিয়ে দিতে হবে। বিএনপির আস্ফালনের জবাব আমাদেরকে দিতে হবে।

আরও পড়ুন : আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রয়াত বারিস্ট্যার মওদুদ আহমদকে ইঙ্গিত করে বলেন, আগে ভোট দিয়ে বানিয়েছেন। বিশাল বিশাল মন্ত্রী ছিল, পদে ছিল। কিন্ত আমার এলাকার দিকে তাকায়নি। আমার যা প্রতিশ্রুতি আমি পূরণ করব।

কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, নোয়াখালী ১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম প্রমূখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা