ছবি: সংগৃহীত
রাজনীতি

‘তারুণ্যের সমাবেশ’ শুরু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সরকার পতনের চলমান আন্দোলনে তরুণ প্রজন্মের সম্পৃক্ততা বাড়াতে দলের ৩ অঙ্গ সংগঠন- জাতীয়তাবাদী যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে ঢাকায় আয়োজিত ‘তারুণ্যের সমাবেশ’ শুরু হয়েছে।

আরও পড়ুন: আজ সোহরাওয়ার্দীতে ‘তারুণ্যের সমাবেশ’

শনিবার (২২ জুলাই) দুপুর ২ টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ শুরু হয়।

এরই মধ্যে সমাবেশস্থলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ মঞ্চে আসন গ্রহণ করেছেন।

সমাবেশস্থল থেকে বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিসহ অবিলম্বে সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে স্লোগান দিচ্ছেন।

আরও পড়ুন: নুর ও রাশেদের বিরুদ্ধে মামলা

এ দিন সকাল থেকেই সমাবেশে যোগ দিতে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে আসতে থাকেন নেতাকর্মীরা। বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের উপস্থিতি বাড়ে।

দুপুর নাগাদ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সমাবেশস্থল।

দলীয় সূত্রে জানা যায়, সমাবেশ থেকে প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রজন্মের নতুন ভোটার ও তরুণদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেবেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর পদত্যাগ মানে সংবিধান লঙ্ঘন

এছাড়া প্রধান বক্তা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেবেন ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।

যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে তারুণ্যের সমাবেশ সঞ্চালনায় থাকবেন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিল্টন, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

পূর্ব নির্ধারিত এ সমাবেশ সফল করতে আজ সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতাকর্মীরা। সমাবেশ ঘিরে শুক্রবার রাত থেকেই বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা নেতাকর্মীরা ঢাকায় অবস্থান নেন।

আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংকের ৯ নির্দেশনা

এ দিন বেলা ১১ টার দিকে সরেজমিনে দেখা গেছে, সমাবেশস্থলে মঞ্চ তৈরির কাজ শেষ হয়েছে। বিভিন্ন পয়েন্টে মাইক স্থাপন করা হয়েছে। ব্যানার-পোস্টার-ফেস্টুনে ছেয়ে গেছে সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশ।

প্রসঙ্গত, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের সমন্বয়ে আজকের তারুণ্যের সমাবেশ হচ্ছে।

বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তরুণ ভোটারদের অংশ নেওয়ার জন্য উজ্জীবিত করতেই দলের ৩ অঙ্গ সংগঠন- যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল রাজধানীসহ দেশের ৬ টি বড় শহরে ‘তারুণ্যের সমাবেশ’ কর্মসূচি ঘোষণা করে।

আরও পড়ুন: আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে

এরই মধ্যে গত ১৪ জুন চট্টগ্রাম, ১৯ জুন বগুড়া, ২৪ জুন বরিশাল, ৯ জুলাই সিলেট ও ১৭ জুলাই খুলনায় ‘তারুণ্যের সমাবেশ’ হয়েছে।

আজ ২২ জুলাই ঢাকায় ‘তারুণ্যের সমাবেশ’ করার মধ্য দিয়ে বিএনপির এই কর্মসূচি শেষ হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা