ছবি: সংগৃহীত
রাজনীতি

বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রা শুরু

নিজস্ব প্রতিনিধি: রাজধানীতে সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার ১ দফা দাবিতে বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রা কর্মসূচি পালিত হচ্ছে।

আরও পড়ুন: সড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

বুধবার (১৯ জুলাই) বেলা ১১ টার দিকে বিএনপির এ পদযাত্রা শুরু হয়।

পদযাত্রার আগেই নগরীর বিভিন্ন স্থান থেকে বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী ব্যানার-ফেস্টুনসহ মিছিল নিয়ে আব্দুল্লাহপুর এলাকায় পলওয়েল মার্কেটের সামনে এসে জড়ো হন। রামপুরা ব্রিজে গিয়ে পদযাত্রাটি শেষ হবে।

আরও পড়ুন: ইইউর বিশেষ প্রতিনিধি আসছেন ২৪ জুলাই

এরপর সেখান থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা যাত্রাবাড়ী পর্যন্ত পদযাত্রা করবেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত পদযাত্রার আগে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।

আরও পড়ুন: কপ-২৮ প্রেসিডেন্ট আসছেন কাল

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। এ সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারা যোগ দেন।

এছাড়া আজ যুগপৎ আন্দোলন শরিক দলগুলো নিজ নিজ দল ও সংগঠনের ব্যানারে কর্মসূচি পালন করছে।

আরও পড়ুন: পাসপোর্ট সূচকে বাংলাদেশের উন্নতি

উল্লেখ্য, মঙ্গলবার (১৮ জুলাই) প্রথম দিন ঢাকা মহানগরীসহ সারা দেশে পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপিসহ সরকারবিরোধীরা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা