ছবি: সংগৃহীত
রাজনীতি

নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চলমান যুগপৎ আন্দোলনের নতুন রূপরেখা ‘একদফা’ ঘোষণার সমাবেশ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। কোরআন তেলাওয়াত করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা নেছারুল হক।

আরও পড়ুন : রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশ শুরু

বুধবার (১২ জুলাই) দুপুর ২ টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অস্থায়ী মঞ্চে এ সমাবেশ শুরু হয়।

সমাবেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঞ্চালনা করছেন মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানবীর আহমেদ রবিন।

আরও পড়ুন : আওয়ামী লীগ-বিএনপির সমাবেশ

জানা যায়, সমাবেশ থেকে সরকার পতনের লক্ষ্যে চলমান বিএনপির যুগপৎ আন্দোলনের নতুন রূপরেখা ‘একদফা’ ঘোষণা করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল। সেই সাথে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফাও ঘোষণা করার কথা রয়েছে। এছাড়া যুগপৎ আন্দোলনের ২ দিনের কর্মসূচির ঘোষণাও আসতে পারে।

বিএনপির ‘একদফা’ দাবি-

জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী এবং কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ ও বিদ্যমান অবৈধ সংসদের বিলুপ্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করে তার অধীনে অবাধ, নিরপেক্ষ, গণতান্ত্রিক, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের ব্যবস্থা, বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তি, রাষ্ট্র কাঠামো মেরামত ও তার গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক ও শাসনতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার ‘একদফা’ দাবিতে রাজপথে সক্রিয় বিরোধী রাজনৈতিক দল ও জোটগুলো যুগপৎ ধারায় ঐক্যবদ্ধ বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা ও তা সফল করা।

আরও পড়ুন : বাংলাদেশ যুদ্ধজাহাজ নির্মাণে সক্ষম

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে হালকা বৃষ্টি উপেক্ষা করে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে নয়াপল্টনে সমাবেশ স্থলে আসছেন। মিছিলে তারা দলের প্রধান খালেদা জিয়াসহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবি জানান। সেই সাথে সরকারের পদত্যাগের দাবিতে স্লোগানও দিতে দেখা যায় তাদের।

সমাবেশে মধ্যম সারির নেতাদের জন্য মঞ্চের ২ পাশে চেয়ার বিছানো হয়েছে এবং নেতাকর্মীদের জন্য সড়কে বিছানো হয়েছে কার্পেট।

এ সময় বৃষ্টির মধ্যে সমাবেশ স্থলের বিভিন্ন ভবনের নিচে নেতাকর্মীদের আশ্রয় নিতে দেখা গেছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা