রাজনীতি

সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না

নিজস্ব প্রতিবেদক : শেখ হাসিনার সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে না। সেই কারণে একটি নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার দরকার, যা আমরা বারবার বলে আসছি বলে জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন : জনগণ ষড়যন্ত্র প্রতিরোধ করবে

শুক্রবার (৩০ জুন) সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকার নিজ বাসভবনে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব। আর এটাই আমাদের মূল কথা। সেই কারণেই আন্দোলন তীব্র হচ্ছে। আর গোটা পৃথিবী আন্দোলন সমর্থন করছে, যেমনিভাবে ১৯৭১ সালে সমর্থন করেছিল।

আরও পড়ুন : মেক্সিকোতে তাপপ্রবাহে শতাধিক মৃত্যু

তিনি বলেন, আগে সব সময় বলা হত আমরা সহিংসতা করি। তবে গত কয়েক বছরে আমরা এটা প্রমাণ করেছি যে আমরা কোনো ধরনের সহিংসতা করি না। সহিংসতা করে সরকারি দলের লোকজন। পরে তারা উল্টো বিএনপির ওপর দোষ চাপাতে চায়। তবে এবার দোষ চাপানোর সুযোগ পায়নি। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে বিএনপি জনগণের দল। আর বিএনপি জনগণের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে।

মির্জা ফখরুল বলেন, যারা নিরপেক্ষ সরকার চাই তাদের সঙ্গে আমরা আছি। আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে পরামর্শ নিয়ে নির্বাচনকালীন সরকারের একটি রূপরেখা তৈরি করতে চাই।

আরও পড়ুন : ট্রলারডুবিতে ৫ জেলের লাশ উদ্ধার

তিনি আরও বলেন, এটি সুবিধাবাদী পদক্ষেপ। যখন তাদেরকে (আওয়ামী লীগ) পশ্চিমা বিশ্ব গ্রহণ করছে না তখনই তারা ব্রিকসে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু এতে কোনো লাভ হবে না, কারণ মূল সমস্যা হচ্ছে দুর্নীতি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা