রাজনীতি

বিএনপির নতুন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক : ঈদের পর দেশের ছয়টি শহরে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আরও পড়ুন : ভোটাররা ঠিক করবে কে ক্ষমতায় আসবে

মঙ্গলবার (২৭ জুন) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেন রুহুল কবির রিজভী।

কর্মসূচির মধ্যে আগামী ১৫ জুলাই নোয়াখালীতে, ১৯ জুলাই দিনাজপুর, ২৮ জুলাই রাজশাহী, ৫ আগস্ট যশোর, ১২ আগস্ট হবিগঞ্জ এবং ১৯ আগস্ট বরিশালে পদযাত্রা করবে দলটি।

আরও পড়ুন : অনিয়ম হলে ভোট বন্ধ

রুহুল কবির রিজভী বলেন, দলের পক্ষ থেকে ‘দেশ বাঁচাতে মেহনতি মানুষের পদযাত্রা’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ পদযাত্রা কর্মসূচি কৃষক দল, শ্রমিক দল, তাঁতী দল ও মৎস্যজীবী দল সফল করবে।

তিনি বলেন, কর্মসূচি বাস্তবায়নের সমন্বয়ক বিএনপির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন ইতোমধ্যে ওই চার সংগঠনের নেতাদের নিয়ে বৈঠক করেছেন।

আরও পড়ুন : বিদ্রোহীদের পুতিনের তিন সুযোগ

রিজভী আরও বলেন, বর্তমানে ধনী-গরিবের ব্যবধান চরম পর্যায়ে পৌঁছেছে। স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষের জীবনে নেমে এসেছে ঘোর দুর্দিন। তারা অর্ধাহারে-অনাহারে দিনযাপন করছে।

এ সময় ঈদুল আজহার আগেই ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির, সাইফুল আলম নীরব, রফিকুল আলম মজনু, মোনায়েম মুন্না, গোলাম মাওলা শাহীন, এস এম জাহাঙ্গীর, হারুনুর রশিদ, ইউসুফ বিন কালুসহ কারান্তরীণ নেতৃবৃন্দের মুক্তির দাবি জানান রিজভী।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা