রাজনীতি

অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই

নিজস্ব প্রতিবেদক : আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। একটা সুন্দর প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন হওয়া প্রয়োজন। যাতে দেশের মানুষ সঠিকভাবে তাদের নেতৃত্ব নির্বাচিত করতে পারে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

আরও পড়ুন : মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার

বৃহস্পতিবার (২৯ জুন) সকালে ঈদুল আজহার নামাজ শেষে রংপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, যে কোনো সরকারের যেন জনগণের কাছে জবাবদিহিতা থাকে। সরকার যদি ভালো কাজ না করে জনগণ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করতে পারে। জনগণের দোয়া আল্লাহ কবুল করবেন।

আরও পড়ুন : রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৭

জিএম কাদের বলেন, আমি আমাদের দেশের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। একই সঙ্গে সারা বিশ্বের মুসলমানদের জন্য ঈদ শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই দিনে আমি প্রার্থনা করছি আল্লাহ যেন আমাকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের যে প্রস্তুতি, তার জন্য তাওফিক দান করেন।

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, মহানগরের সহ-সভাপতি লোকমান হোসেন, জাহেদুল ইসলাম, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মাহবুবার রহমান বেলাল, মহানগর জাতীয় যুব সংহতির সভাপতি শাহিন হোসেন জাকির, মহানগর জাতীয় ছাত্রসমাজের সভাপতি ইয়াসির আরাফাত আসিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা