ছবি-সংগৃহীত
রাজনীতি

খালেদা জিয়াকে রাজনীতির পণ্য বানিয়েছে

নিজস্ব প্রতিবেদক : বিএনপি বেগম খালেদা জিয়াকে রাজনীতির পণ্য বানিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আরও পড়ুন : বর্তমানে বাংলাদেশে খাদ্যে ঘাটতি নেই

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে দেশের প্রিন্ট ও অনলাইন সংবাদপত্র মালিকদের সংগঠন বাংলাদেশ সংবাদপত্র পরিষদের নেতাদের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলামের বক্তব্য শুনলে আমার কাছে মনে হয় উনি এখন বিশেষজ্ঞ ডাক্তার। বিশেষজ্ঞ ডাক্তাররা বলছেন বেগম জিয়ার অবস্থা স্থিতিশীল, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর গলা ফাটিয়ে বলেন, বেগম জিয়ার অবস্থা সংকটাপন্ন, জীবন-মরণ সন্নিকটে। তাহলে ডাক্তারদের কথা সঠিক না মির্জা ফখরুল ইসলামের কথা সঠিক?

হাছান মাহমুদ বলেন, আসলে বিএনপি বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছে। একজন মানুষের স্বাস্থ্য নিয়ে রাজনীতি করা যায়, সেটার উদাহরণ হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির নেতাকর্মীদের বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে কথাবার্তা।

তিনি বলেন, তারা (বিএনপি) বেগম খালেদা জিয়াকে রাজনীতির পণ্য বানিয়েছেন। এটা খালেদা জিয়ার জন্য চরম অপমানজনক। বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে বলতে চাই, দয়া করে তার স্বাস্থ্যকে রাজনীতির পণ্য বানাবেন না।

আরও পড়ুন : বিশ্বব্যাংক চাইলে পদ্মা সেতু করতে পারত

কংগ্রেসম্যানদের চিঠি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আমরা আগে দেখেছি, বিএনপি কংগ্রেসম্যানের ভুয়া চিঠি প্রকাশ করেছে। আসলে চিঠির সত্যতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কংগ্রেসম্যানদের দুই-চারজন চিঠি দিতেই পারেন। সে বিষয়ে শুধু বাংলাদেশেই খবর হয়, পৃথিবীর অন্য কোনো দেশে খবর হয় না। আমাদের দেশের সাংবাদিকরা এগুলো ছাপান এবং এ বিষয়ে কথা বলেন।

ড. হাছান বলেন, গতকাল বিএনপি চট্টগ্রামে তারুণ্যের সভা-সমাবেশ করেছে। এই সমাবেশ করে তারা তরুণদের কী শিক্ষা দিতে চাচ্ছে, সেটিই হলো বিএনপির নেতাদের কাছে আমার প্রশ্ন। তারা সমাবেশে যাওয়ার সময় জামালখান এলাকায় আমাদের ইতিহাস-ঐতিহ্যের ২০টির বেশি ম্যুরাল ভেঙে দেয়। এতেই বোঝা যায়, তারা আমাদের ইতিহাস-ঐতিহ্য মানে না। তারা আমাদের সংস্কৃতিকে ধ্বংস করতে চায়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদপত্র পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টু, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়াসহ অন্যরা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা