ছবি : সংগৃহিত
রাজনীতি

বর্তমানে বাংলাদেশে খাদ্যে ঘাটতি নেই

ঝালকাঠি প্রতিনিধি: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, বর্তমানে বাংলাদেশে খাদ্যে কোন ঘাটতি নেই।

আরও পড়ুন: মা-মেয়েকে হত্যার বিচার দাবি

বিএনপির আমলে এদেশে খাদ্যে ঘাটতি ছিল উল্লেখ করে তিনি বলেন, সারের জন্য কৃষক গুলি খেয়েছে। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে এদেশে খাদ্যে স্বয়ংসম্পুর্ণ হয়েছে। বিনামূল্যে কৃষক সার ও বীজ পাচ্ছে। দেশে আজ কোন অভাব নেই।

বুধবার (১৪ জুন) দুপুরে ঝালকাঠি সদর উপজেলা পরিষদের হলরুমে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ এবং ছাগল ও বৈধ জাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: শরীয়তপুরে কারিগরি ও বৃত্তিমূলক সপ্তাহের উদ্ধোধন

ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম, জেলা মৎস কর্মকর্তা রিপন কান্তি ঘোষ ও সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান।

ঝালকাঠি সদর উপজেলার ১২০০ কৃষকের মাঝে উফশী আমন ধানের বীজ ও সার এবং ৮০ জন দু:স্থ মৎসজীবীকে ১৬০ টি ছাগল, ৮০ টি ছাগলের ঘর, ও ৪০ জনকে বৈধ জাল বিতরণ করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা