মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)
রাজনীতি

মৃত্যুর সঙ্গে লড়াই করছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

আরও পড়ুন: প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে যাবো

মঙ্গলবার (১৩ জুন) রাজধানীর গোপীবাগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক পদযাত্রা-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি।

অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎখাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদ এবং ১০ দফা দাবিতে এ পদযাত্রার আয়োজন করা হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সম্পূর্ণ মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে (খালেদা জিয়া) কারাগারে রাখা হয়েছিল। এরপর বাসায় এনে তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে। আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন, গতকাল রাতে তিনি আবারও অসুস্থ হয়ে পড়েছেন। রাত ৩টায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

এদিকে খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার জানিয়েছেন, প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সোমবার রাতেই কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। আজ বাকি পরীক্ষা-নিরীক্ষা শেষে পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা