ছবি-সংগৃহীত
রাজনীতি

বরিশালে হামলা, রওশনের নিন্দা

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সিটি করপোরেশন নির্বাচন চলাকালে হাতপাখার মেয়র প্রার্থী চরমোনাই পীর সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ।

আরও পড়ুন : বরিশালে প্রার্থীর ওপর হামলাকারী আটক

মঙ্গলবার (১৩ জুন) এক বিবৃতিতে এই নিন্দা জানান তিনি।

বিবৃতিতে বেগম রওশন এরশাদ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতী সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলা গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করেছে। এই হামলা গণতন্ত্র ও গণতন্ত্রকামী জনগণের ওপর হামলার শামিল।

তিনি বলেন, যে সব দুষ্কৃতিকারীরা তার ওপর হামলা চালিয়েছে তাদের অতি দ্রুত খুঁজে বের করে অবিলম্বে বিচার করতে হবে।

আরও পড়ুন : খালেদা জিয়া হাসপাতালে ভর্তি

বিরোধী দলীয় নেতা আরও বলেন, যে মুহূর্তে সব দলের, সব মতের ও জনগণের দাবি উঠেছে স্থানীয় ও জাতীয় নির্বাচন যেন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়। ঠিক সেই মুহূর্তে এই হামলা সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা