ছবি: সংগৃহীত
রাজনীতি
খুলনা সিটি কর্পোরেশন 

জলাবদ্ধতা নিরসন করবো 

নিজস্ব প্রতিবেদক : নির্বাচিত হলে প্রথমেই জলাবদ্ধতা নিরসন করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন খুলনা সিটি করপোরেশন (খুসিক) নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু।

আরও পড়ুন : ঢাকায় ওআইসির মহাসচিব

শনিবার (২৭ মে) সকালে খুলনা নগরীর বিভিন্ন স্থানে নির্বাচনে লাঙ্গল মার্কার প্রচারণা ও পথসভায় এ কথা বলেন তিনি।

শফিকুল ইসলাম মধু বলেন, খুলনাবাসী আজ পরিবর্তন চায়। পরিবর্তনের সূচনা এই খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন থেকেই শুরু হবে ইনশাআল্লাহ। নির্বাচিত হলে প্রথমেই আমি জলাবদ্ধতা নিরসন করবো।

আরও পড়ুন : শর্তসাপেক্ষে এসকর্ট পাবেন রাষ্ট্রদূতরা

তিনি আরও বলেন, আমি প্রতিটি মানুষের কাছে যাচ্ছি। মানুষের কাছে গেলে আবেগ আপ্লুত হয়ে যখন আমাকে জড়িয়ে ধরে, তখন তাদের লুকিয়ে থাকা সেই কষ্টের আর্তনাদ বুঝি।

যখন আমরা ক্ষমতায় ছিলাম খুলনা সিটির উন্নয়ন আমরা করেছি। খুলনা মেডিকেল কলেজ এই জাতীয় পার্টির সময়ে আমরাই করেছি। আপনারাই পারেন একটি ভোটের মাধ্যমে আমাকে সিটি মেয়র নির্বাচিত করে জলাবদ্ধতা, মশক নিধন ও দূষণমুক্ত নগর গড়তে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের ভিসা বড়লোকরা নেয়

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ দিদার বখ্ত, সুনীল শুভ রায়, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা এস এম আল জুবায়ের, শেখ নাজমুল কবির সাদী, তৌমুর হোসেন শাহিন, ওদুদ মোড়ল, গাউছুল ইসলাম, শহিদুল কাদির উৎসব, শহিদ হাওলাদার, শাহজাহান আলী সাজু, আব্দুল আজিজ, মো. মনির হোসেন, কবির হোসেন প্রমুখ।

এদিন তিনি খুলনার গল্লামারী বাজার, নিউমার্কেট বাজার, শেখপাড়া বাজার, লোহা পট্টিসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা