রাজনীতি

বিএনপি নিবার্চনে যাবে না

নোয়াখালী প্রতিনিধি: বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, শেখ হাসিনার অধীনে কোন নিবার্চনে বিএনপির যাবে না। আগের সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে। এবার হাসিনার অধীনে ভোট হলে- দুই দিন আগে ভোট হয়ে যাবে। কারণ আওয়ামী লীগ জনগণ এবং গণতন্ত্রে বিশ্বাস করে না। নির্বাচন আসলে আওয়ামী লীগ নানা ষড়যন্ত্র করে।

আরও পড়ুন: ঢাকা-বেইজিং বৈঠক আজ

শুক্রবার (২৬ মে) বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ব্যারিস্টার মওদুদ আহমদের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোকন বলেন, আইনের শাসন, মানবাধিকার ও জনগনের ভোটাধিকার রক্ষায় মওদুদ জীবনের শেষ সময় পযন্ত কাজ করছেন। এ সময় তিনি মওদুদ আহমেদ কর্মময় জীবনী ও স্মৃতি তুলে ধরেন।

তিনি আরও বলেন, ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবী আওয়ামী লীগেরই ছিল, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আওয়ামী লীগ দু’বার ক্ষমতায়ও এসেছিল। এখন তারা তত্ত্বাবধায়ক সরকার মানে না। তত্ত্বাবধায়ক সরকারে আওয়ামী লীগের ভয় কিসের, বলুক না। যদি নিরপেক্ষ ভোট হয়, নোয়াখালীতে একটি আসনও আওয়ামী লীগ পাবে না।

বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধ আছে। যদি এ সরকার তত্ত্বাবধায়ক সরকারের দাবী না মানে আগামী দু’ সপ্তাহের মধ্যে আন্দোলনের নতুন কর্মসূচী পাবেন। সকলে যার যার অবস্থান থেকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন। আমাদের আন্দোলনে বিজয় ইনশাল্লাহ সুনিশ্চিত।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, আমেরিকার নিষেধাজ্ঞায় (স্যাংশন) গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনের ফলাফলে আওয়ামী লীগ ও তাদের নেতাকর্মীরা চুপ হয়ে গেছে। নৌকার যে জোয়ার এসেছিল, তা এখন ডুবার সময় এসে গেছে। এখন জোর করে আর ভোট নিতে পারবেন না। জনগণ যেখানে নৌকা, সেখানে প্রতিরোধ করছে। শান্তিপুর্ণ আন্দোলন করে গণতন্ত্রের বিজয় আনতে চাই। কিন্তু প্রশাসনকে অনৈতিক ব্যবহার করলে, অনুরোধ করে বলবো-পুলিশ, র‌্যাব, প্রশাসনের ভাই’রা- আওয়ামী লীগের দলীয় হয়ে সরকারের গণ বিরোধী কোন কাজ করবেন না। যদি আওয়ামী লীগের নির্দেশে দলীয় ভাবে কাজ করেন, আমেরিকার স্যাংশনের বিষয় তো জেনেছেন- ডিসি, এসপি, ইউএনও, ওসি সাহেবদের খবর আছে কিন্তু।

কোম্পানীগন্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বেলায়েত হোসেন স্বপনের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন, মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসিম উদদীন মওদুদ, নোয়াখালী জেলা বিএনপির সদস্য মোহাম্মদ গোলাম মোমিত ফয়সাল,কবিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু প্রমূখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা