রাজনীতি

দেশ বিরোধী ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি-জামায়াতের দেশব্যাপি অস্থিতিশীল পরিবেশ তৈরি, সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ ও সহযোগি অঙ্গসংগঠন।

আরও পড়ুন : গাজীপুরে গণতন্ত্রের বিজয় হয়েছে

শুক্রবার (২৬ মে) বিকেলে নারিকেল বাগান দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা একে একে জমায়েত হলে পরে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া এবং উপস্থাপনায় ছিলেন সহ-দফতর সম্পাদক নুরুল আজম

সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারন সম্পাদক কেএম ইসমাইল, জেলা কৃষক লীগের সভাপতি পিন্টু ভট্টাচার্য, জাতীয় শ্রমিক লীগ খাগড়াছড়ি জেলা শাখার আহবায়ক জানু সিকদার, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সঞ্জিব ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরা।

আরও পড়ুন : ইমরান খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বক্তারা বলেন, ষড়যন্ত্র, নৈরাজ্য ও আগুন সন্ত্রাসী কর্মকান্ডের মধ্যে দিয়ে এদেশের সাধারন মানুষের প্রাণহানি ঘটিয়ে কখনো দেশের উন্নয়ন ঠেকানো যাবে না। বিএনপি এদেশের উন্নয়ন চায় না বলেই আগুন, পেট্রোল, সন্ত্রাস, বিশৃঙ্খলা ও অশান্ত পরিবেশ সৃষ্টি করে উন্নয়নের গতিরোধ করতে চায়। আর আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাস করে বলে দেশের অভাবনীয় উন্নয়নের পাশাপাশি দেশের মানুষের আওয়ামী লীগের উপর আস্তা এবং বিশ্বাস ধরে রেখেছেন।

এছাড়াও বিএনপি সরকার আমলে খাগড়াছড়িতে আওয়ামী লীগের ২১ নেতাকর্মী হত্যাসহ বিশৃঙ্খলার কথা তুলে ধরে বিএনপির আর কোন দেশ বিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কার্যকলাপ মেনে নেওয়া হবেনা বলে সমাবেশ থেকে হুঁশিয়ারি জানান।

আরও পড়ুন : বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, সাবেক জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা, জেলা আওয়ামীলীগের সদস্য নুরুল্লাহ হিরো, শামীম চৌধুরী, সদর উপজেলা আওজয়ামী লীগের সাধারন সম্পাদক বিশ্বজিত রায় দাস, খাগড়াছড়ি পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক পরিমল দেবনাথ প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা