ফাইল ছবি
রাজনীতি

চাঁদকে রাজশাহীতে  অবাঞ্ছিত ঘোষণা

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ।

আরও পড়ুন: শ্বাসরুদ্ধকর অবস্থায় গণতন্ত্র মৃতপ্রায়

সোমবার (২২ মে) বিকেলে চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহী মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে থেকে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য রাজশাহী সিটির সদ্য সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

লিটন বলেন, ‘বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন। এর তীব্র নিন্দা, ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছি। তবে কেন চাঁদের এই আস্ফালন।’

তিনি আরও বলেন, ‘২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা করিয়েছিল তারেক জিয়া। আবারো তারা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিচ্ছে। আওয়ামী লীগের একজন কর্মী বেঁচে থাকতেও এটা সম্ভব হবে না। বিএনপির এই ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।’

আরও পড়ুন: প্রশাসন পলিসি বাস্তবায়নের হাতিয়ার

সমাবেশে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বেগম আখতার জাহান, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

সমাবেশ শেষে ছাত্রলীগের নেতাকর্মীরা আবু সাঈদ চাঁদের কুশপুত্তলিকা দাহ করেন।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা