সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ছবি)
রাজনীতি

সারা বাংলায় বিক্ষোভ করতে হবে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সাম্প্রদায়িক, দুর্বৃত্ত পরায়ণ রাজনীতিকে আমরা কবরস্থানে পাঠাব। তারা আমাদের নেত্রীকে কবরস্থানে পাঠাতে চায়। আমরা তাদের রাজনীতিকে কবরস্থানে পাঠাতে চাই। দুর্বৃত্তদের, দুর্নীতিবাজদের বাংলাদেশের রাজনৈতিক করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আরও পড়ুন: আত্মসমর্পণ করলেন ৩১৫ চরমপন্থী

তিনি বলেন, নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি, এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আজকের নেত্রী সম্পর্কে যে কটূক্তি করেছে এর প্রতিবাদ করতে হবে সারা বাংলায়। সারা বাংলায় বিক্ষোভ করতে হবে। এভাবে আজ ছেড়ে দেব না। এই নগরীতে তাদের বিক্ষোভের পাশে শান্তি সমাবেশ করেছি। একটা টু শব্দ হয়নি। কোন হানাহানি মারামারি আওয়ামী লীগের কর্মীরা করতে যায়নি। ফখরুলের লজ্জা থাকলে এই কথা স্বীকার করতেন।

রোববার (২১ মে) রাজধানীর আগারগাঁও বিএনপি বাজারের সামনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, সংবিধানের বাইরে কোনো নির্বাচন হবে না। সব দেশের সংবিধানে নির্বাচন হয় আমার দেশে কেন নয়? শেখ হাসিনা কেন পদত্যাগ করবে? ৭৫ পরবর্তীতে যত সরকার এসেছে যত মানুষ আছে সে আমি বুকে হাত দিয়ে বলি শেখ হাসিনার মতো কে বেশি কাজ করেছে। এদেশের মানুষের জন্য কেউ উন্নয়ন করেছে?

আরও পড়ুন: চীন-রাশিয়াকে দমাতেই জি-৭ সম্মেলন

ওবায়দুল কাদের বলেন, আজকে তারা এক দফার নামে শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে। মির্জা ফখরুল আপনার জেলার আহ্বায়ক এক দফার নামে প্রকাশ্যে বলেছে, শেখ হাসিনাকে কবরস্থানে নাকি পাঠাতে হবে। তারা নাকি এই এক দফা পালন করবে। তাই আজ মহানগরকে বলতে চাই, আমাদের সারা বাংলাদেশের জেলা, মহানগর, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড সব ক্ষেত্রের নেতাকর্মীদের বলতে চাই, আর শান্তি নয়, এবার প্রতিরোধ। অনেক শান্তির সমাবেশ আমরা করেছি। আর ষড়যন্ত্রকারীরা আজ প্রকাশ্যে প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য লন্ডনের ফরমাসে, এরা দলে দলে লন্ডন যাচ্ছে। অস্ত্র সাজাচ্ছে, শেখ হাসিনাকে হত্যা করাই তাদের একমাত্র লক্ষ্য।

তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীদের হাত থেকে আজ শেখ হাসিনাকে রক্ষা করতে হবে, বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে আজ যে ষড়যন্ত্র এ ষড়যন্ত্রকে মুক্তিযুদ্ধের স্বপক্ষে শক্তিকেই মোকাবিলা করতে হবে। গণতন্ত্রের বিরুদ্ধে এ ষড়যন্ত্র আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে, এই ষড়যন্ত্র শেখ হাসিনার উন্নয়নশীল বাংলাদেশের বিরুদ্ধে, ষড়যন্ত্র পদ্মা সেতুর বিরুদ্ধে, আজকের এই অপশক্তি বাংলাদেশকে আবারও দুর্নীতির পাহাড় বানাতে চায়।

আরও পড়ুন: ইসির ক্ষমতা খর্ব হয়নি, বেড়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারেক রহমান আজ বাইরে বসে পরামর্শ দিচ্ছে। তারা সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনার অধীনে নির্বাচন নয়। তারা সিদ্ধান্ত নিয়েছে এই সরকারের অধীনে নির্বাচন করবে না। নির্বাচন করবেন না সেটা আমরা জানি। কিন্তু নির্বাচন ঠেকাতে আসলে আমরা বাংলার জনগণকে নিয়ে প্রতিরোধ করব। কোন অপশক্তিকে বাংলাদেশের শান্তিপূর্ণ নির্বাচনকে বাধা দিতে আমরা দেব না৷

তিনি বলেন, শেখ হাসিনা অপরাধ ডিজিটাল বাংলাদেশ করেছেন। শেখ হাসিনা অপরাধ বাংলাদেশের দারিদ্র কমেছে। হতদরিদ্রের সংখ্যা নেই বললেই চলে। শেখ হাসিনা অপেরা সোশ্যাল সেফটি নেটওয়ার্ক। শেখ হাসিনা অপরাধ তিনি উন্নয়নশীল বাংলাদেশ নির্মাণ করছেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য আজ নতুন নতুন প্ল্যান আর কর্মসূচি হাতে নিয়েছেন, সম্ভাবনাকে বাঁচিয়ে রাখতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রাজশাহীতে আবু সাইদ চাঁদ যে কথা বলেছেন এটা-তো মির্জা ফখরুলেরই মনের কথা। ফখরুল চাপাবাজি অনেক করেছেন। আপনি কি জিজ্ঞেস করেছেন ওই চাঁদকে শেখ হাসিনাকে প্রকাশ্যে হুমকি দেওয়ার পরও? লজ্জা করে না? আপনাদের কর্মীরা বিপদে আছে? আপনাদের কর্মীদের এরেস্ট করা হচ্ছে? হয়রানি করা হচ্ছে? ১৯ তারিখে শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে আজকে ২১ তারিখ এখনো তিনি জেলে যাননি বাইরে আছেন, তিনি রাজশাহীতে আছেন। সরেজমিনে শুনে আসেন। আমার কাছে ভিডিও আছে।

আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তিনি বলেন, কোনো ব্যক্তিকে বলব না প্রস্তুত হন, সারাদেশে প্রতিরোধের সংগ্রাম চলবে। চক্রান্তকারীদের বিরুদ্ধে, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আজ থেকে প্রতিরোধ চলবে। আজ থেকে ষড়যন্ত্রকারীদের দুর্গ আমরা গুঁড়িয়ে দেব। আমরা সত্যের পক্ষে আছি, আমরা ঈমানের পক্ষে আছি। শেখ হাসিনা একজন সৎ ও পরিশ্রমী নেতা। সারা জীবন মানুষের জন্য কষ্ট করেছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তত্ত্বাবধায়ক কবরে শুয়ে আছে। খালেদা জিয়া বলেছিলেন, পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হয় না। এখন কোন পাগলকে ফখরুল সাহেব তত্ত্বাবধায়ক সরকার বানাবে। তারা আজকে মৃত তত্ত্বাবধায়ক জীবিত করতে চায়। শেখ হাসিনার পদত্যাগ চায়, শেখ হাসিনার সঙ্গে নির্বাচন করে তারা কোনোদিনও জিততে পারবে না।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা