জামাল উদ্দিন আহমেদ
রাজনীতি

জামাল উদ্দিন ভালুকা আ. লীগের অন্যতম নেতা

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): নেতাকর্মীদের মধ্যে ঘুরে-ফিরে আলোচনা একটাই, এবারের ভালুকা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে কারা আসছেন নেতৃত্বে। বিশেষ করে শীর্ষ দুই পদকে নিয়েই আগ্রহ সবার। ইউনিয়ন থেকে শুরু করে নেতাকর্মীদের মধ্যে আলোচনা হচ্ছে নতুন ও পুরাতন নেতাদের আমলনামা নিয়ে।

আরও পড়ুন: আশ্রয়কেন্দ্রে ছুটছে মানুষ

এদিকে ভালুকা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে আলোচনায় শীর্ষে রয়েছেন জামাল উদ্দিন আহমেদ। কর্মী বান্ধব নেতা হিসেবে তৃণমূলের নেতাকর্মী থেকে কেন্দ্র পর্যন্ত অতিপরিচিত জামাল। উপজেলার সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে ইতোমধ্যে মাঠ পর্যায়ে প্রচারণা চালিয়ে ব্যাপক সাড়া ফেলেছেন জামালের অনুসারি ও বিভিন্ন পর্যায়ের ভক্ত, নেতাকর্মীরা।

জানা যায়, এরশাদ বিরোধী আন্দোলন, বিএনপি-জামায়েত জোটের জুলুমসহ সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তিনি। অসীম সাহসের সাথে গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে মাঠে থেকেছেন সব সময়।

জামাল উদ্দিন আহমেদ বলেন, ছাত্ররাজনীতির মাধ্যমে আমার রাজনীতিতে হাতেখড়ি। এরপর আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করেছি। সবসময় চেষ্টা করেছি সাধারণ মানুষের পাশে থাকার। ভালুকা উপজেলার সাধারণ সম্পাদক হতে পারলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিতে কাজ করে যাবো। অতীতের রাজনৈতিক অভিজ্ঞতায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে ভালুকা উপজেলার আওয়ামী লীগকে সুসংগঠিত করবো।

তিনি আরও বলেন, রাজনীতি করতে এসে নানা ধরনের হামলার শিকার ছাড়াও বিএনপি-জামায়াত জোট সরকার কর্তৃক রাজনৈতিক নানা ধরনের হয়রানির শিকার হয়েছি। তবুও যতদিন বেঁচে আছি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হয়ে দলের সকল নির্দেশনা মেনে আমৃত্যু কাজ করে যেতে চাই।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা