ছবি : সংগৃহিত
রাজনীতি

বিএনপি না আসলেও নির্ধারিত সময়ে নির্বাচন

শফিক স্বপন, মাদারীপুর : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জামাত নির্বাচনে না আসলেও নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম এ কথা বলেছেন।

আরও পড়ুন : নৌকার বিজয় সুনিশ্চিতে মাঠে মহিলা আ’লীগ

তিনি বলেন, এই নির্বাচন ভণ্ডুল করার ক্ষমতা বিএনপি জামাতীদের নাই। সুতরাং শেখ হাসিনার নেতৃত্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়েই আমরা, আবার দেশ পরিচালনার দায়িত্ব শেখ হাসিনা পালন করবেন।

বুধবার (১০ মে) বিকেলে মাদারীপুর সদরের কালিকাপুর হাইস্কুল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন, অগ্রগতি ও সাম্প্রদায়িকতা মুক্ত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এক বিশাল জনসভায় তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমরা হবো উন্নয়নশীল দেশ থেকে আত্মনির্ভরশীল দেশ। আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণ করবো। কায়েম করবো স্মার্ট বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে আমরাই প্রতিষ্ঠা করবো।

আরও পড়ুন : বিএনপি ৩ দাবি নিয়ে মাঠে নেমেছে

এপথে যারা বাঁধা দিবে, এ পথে যারা বিঘœ সৃষ্টি করবে, মানুষ হত্যা, লুটের রাজনীতি করবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা যেকোন দুর্নীতিবাজদের টুটি চেপে ধরবো। সন্ত্রাসীদের টুটি আমরা চেপে ধরবো এবং জঙ্গীদের কোন সুযোগ বাংলাদেশে নাই।

এসময় নাছিম আরও বলেন, ‘বাংলাদেশের মানুষের ভাগ্য ঐ খুনি লুটেরা সন্ত্রাসী বিএনপি জামাতীদের হাতে দেওয়া যাবে না। কারণ ওরা দুর্নীতিবাজ, ওরা শীর্ষ চোর, শীর্ষ দুর্নীতিবাজ, ওরা লুটেরা, ওরা পাচারকারী, ওরা দেশের টাকা বিদেশে পাচার করে ওরা বিদেশে বসে আরাম আয়েস করে জীবন যাপন করে’।

আরও পড়ুন : আ’লীগ জনগণের রায়ের ওপর আস্থাশীল

কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক মোড়ল এর সভাপতিত্বে আয়োজিত বিশাল জনসভায় অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহমেদ হাওলাদার, আইন বিষয়ক সম্পাদক ও ঘটমাঝি ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট বাবুল আকতার, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বার, ছাত্রলীগ, কৃষকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে নেতাকর্মীরা বাদ্যযন্ত্র সহ মিছিল নিয়ে জনসভায় আসেন এবং জনসমুদ্রে পরিনত হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা