বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি

রাজপথেই ফয়সালা হবে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আলোচনা বা সংলাপের কথা বলে ক্ষমতাসীনরা আবারও নতুন করে চক্রান্ত করছে।

আরও পড়ুন: আরাভ খানের ১০ বছর কারাদণ্ড

মঙ্গলবার (৯ মে) দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণকে বিভ্রান্ত করতে মিথ্যা বলছে সরকারদলীয় ব্যক্তিরা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কথা কেউই বিশ্বাস করে না।

ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, এবার আর ফাঁদে পা দেবে না বিএনপি। ২০১৮ সালে সরকারকে বিশ্বাস করে কি হয়েছে জনগণ তা দেখেছে।

আরও পড়ুন: সাতক্ষীরায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

আগামী নির্বাচনকে সামনে রেখে আবারও মাঠ খালি করার আগের খেলায় মেতে উঠেছে সরকার মন্তব্য করে মির্জা ফখরুল আরও বলেন, মাঠ খালি করে দিয়ে ২০১৪-১৮ সালে যেভাবে ফলাফল নিজেদের করে নিয়েছে আওয়ামী লীগ, ঠিক একইভাবে এবারও বিরোধী দলকে মাঠ থেকে সরিয়ে দিতে কাজ শুরু করে দিয়েছে সরকার। আগে অপেক্ষাকৃত দেরি করে হলেও এবার অনেক আগে থেকে তা শুরু করেছে। এবার আর সরকার মাঠ খালি করতে পারবে না।

দিনে দিনে বিএনপির আন্দোলন বেগবান হবে বলেও জানান তিনি। ফখরুল বলেন, মামলা দিয়ে সন্ত্রাসী কায়দায় বিরোধী মতকে মাঠ থেকে সরানোর কাজ শুরু করেছে। এমনকি মিথ্যা মামলায় চূড়ান্তভাবে রায় দেওয়ার জন্য আইন মন্ত্রণালয় থেকে তালিকা করে বিচারবিভাগকে নিয়ন্ত্রণ করে রায় দেওয়ার চত্রান্ত করছে। বিএনপির সিনিয়র নেতাদের, যারা দায়িত্ব পালন করছে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

ফখরুল ইসলাম আরও অভিযোগ করেন, এখন পর্যন্ত বিএনপির ১ লাখ ১১ হাজার ৫৪৩টি মামলায় ৭৮ হাজারের বেশি নেতাকর্মীকে আসামি করা হয়েছে। জিয়া পরিবারের বিরুদ্ধে সাজানো মামলায় চার্জ গঠন করে সাজা দেওয়ার চক্রান্ত চলছে।

আরও পড়ুন: গ্যাস কম থাকবে যেসব এলাকায়

সরকারের পদত্যাগ এখন গণদাবিতে পরিণত হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব সরকারের পদত্যাগের মাধ্যমে ১০ দফা দাবি মেনে নিওয়ার আহ্বান জানান।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অন্যথায় উদ্ভূত পরিস্থিতির জন্য সরকারকেই দায়ী থাকতে হবে। আন্দোলন বাধাগ্রস্থ করা যাবে না। সময় থাকতে দাবি মেনে নিতে হবে, অন্যথায় রাজপথেই ফয়সালা হবে।

তিনি আরও বলেন, বিদেশিদের কাছে বিএনপি নালিশ করে না। রুটিন ওয়ার্কের অংশ হিসাবে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেছে বিএনপি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা