ছবি: সংগৃহীত
রাজনীতি

বিএনপি রাজনৈতিক নয়, বিচ্ছিন্নতাবাদী 

নিজস্ব প্রতিবেদক : বিএনপি বিচ্ছিন্নতাবাদী দল, তাদের রাজনৈতিক সংগঠন ভাবা যায় না বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

আরও পড়ুন : বিএনপি দেশ ধ্বংস করে দেবে

সোমবার (৮ মে) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে ‘আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৪ তম মৃত্যুবার্ষিকী’ উপলক্ষ্যে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

উপমন্ত্রী বলেন, আন্দোলন করতে শক্তি এবং মানুষের ভালোবাসা লাগে। বিএনপির আন্দোলনের শক্তি নেই। বিরোধী দলে থাকলে ওরা আগুন সন্ত্রাস করে, পেট্রোল বোমা মারে, মানুষ মারে। ওরা নির্বাচন প্রতিহতের নামে এমন কোনো সন্ত্রাস নাই যে করে নাই। বন্যা বা বর্ষার সময় তারা মানুষের কাছে যায় না। তাদের কাজ শুধু প্রতিহত করা। কিন্তু আমি বলব প্রতিহত করার শক্তি তাদের নেই।

আরও পড়ুন : ধানমণ্ডিতে গাছকাটা বন্ধের দাবি

এ কে এম এনামুল হক শামীম আরও বলেন, ১৪ বছর ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রধান। তার সন্তান সজিব ওয়াজেদ জয় আজ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ করার চেষ্টা করছেন। তিনি যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তান, তেমনই ড. ওয়াজেদ মিয়ারও সন্তান।

মেধাবী বাবা-মায়ের সন্তান হিসেবে আজ বাংলাদেশকে সমৃদ্ধ করার জন্য কাজ করছেন তিনি। বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানাও ছায়ার মতো থেকে প্রধানমন্ত্রীকে সহযোগিতা করে যাচ্ছেন।

আরও পড়ুন : ড. ইউনূসের বিরুদ্ধে মামলা চলবে

এ সভায় বঙ্গবন্ধু দুস্থ কল্যাণ সংস্থার সভাপতি মাহাবুব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী।

আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষক লীগের সহ সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা এম এ করিম, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুন নবী বাকী, ড. এম এ ওয়াজেদ মিয়া কল্যাণ পরিষদ রংপুরের চেয়ারম্যান মাকসুদুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু প্রমুখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা