ছবি : সংগৃহিত
রাজনীতি

ঝালকাঠিতে ধান কেটে দিলো ছাত্রলীগ

নিজস্ব প্রতিনিধি : ঝালকাঠি সদর উপজেলার পরমহল এলাকার কৃষক মিয়াদ হোসেন ও আব্দুল হান্নানের ৫০ শতাংশ জমির পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে জেলা ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে শ্রমিক সংকটে থাকা কৃষকদের মুখে হাসি ফুটেছে।

আরও পড়ুন : মুখে গামছা বেঁধে ধর্ষণের অভিযোগ

শনিবার (৫ মে) দিনব্যাপী জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের নেতৃত্বে এই মানবিক কাজে জেলা ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন।

কৃষক মিয়াদ হোসেন জানান, ক্ষেতের পাকা ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছেনা। জেলা ছাত্রলীগ নেতাদের সঙ্গে যোগাযোগ করলে তারা আমার একটি ক্ষেতের ধান কেটে বাড়ি পৌছে দিচ্ছে। তিনি এ কাজের জন্য প্রধানমন্ত্রী ও ছাত্রলীগ নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।

জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী ঝালকাঠি জেলা ছাত্রলীগের আওতাধীন সব উপজেলা, পৌরসভা, কলেজ ও ইউনিয়নের নেতাকর্মীরা প্রস্তত রয়েছে। কোনো কৃষক যদি শ্রমিক সংকটে ধান কাটতে না পারেন তাহলে ছাত্রলীগ নেতাকর্মীরা সেইসব কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দিবেন।

আরও পড়ুন : ভোলায় ১১ দাবিতে স্মারকলিপি

জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুলাহ আল মাসুদ মধু বলেন, প্রধানমন্ত্রী ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর নির্দেশে ছাত্রলীগ নেতাকর্মীরা এখন মানুষের ধান কেটে দিচ্ছে। কোনো অসহায় কৃষক যদি ধান কাটার জন্য আমাদের সাথে যোগাযোগ করেন আমরা সেই কৃষকের পাশে দাড়াচ্ছি এবং ধান কেটে তার ঘড়ে তুলে দিচ্ছি।

এর আগে যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে ছিলেন। আগামীতেও মানুষের পাশে থেকে তাদের সেবা করবে ছাত্রলীগ।

আরও পড়ুন : উলিপুরে শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা

ধান কাটায় জেলা ছাত্রলীগ ছাড়াও সদর উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগ নেতাকর্মীরাও অংশ নেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা