ছবি: সংগৃহীত
রাজনীতি

সমাবেশ করবে জাতীয় শ্রমিক লীগ

নিজস্ব প্রতিবেদক : ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এ দিবস উপলক্ষ্যে সমাবেশ করবে জাতীয় শ্রমিক লীগ।

আরও পড়ুন : হামলা বন্ধ না হলে আলোচনা নয়

আগামী সোমবার (১ মে) বিকেল ৩ টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কেএম আযম খসরু বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ১ মে আর্ন্তজাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে বড় ধরনের সমাবেশ আয়োজন করবে জাতীয় শ্রমিক লীগ।

আরও পড়ুন : সৌদি থেকে ফিরেই গ্রেফতার

এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও কেন্দ্রীয় নেতারা।

সমাবেশের সভাপতিত্ব করবেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মো. নূর কুতুব আলম মান্নান।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা