ছবি-সংগৃহীত
রাজনীতি

যুক্তরাজ্য বাংলাদেশের অকৃত্রিম বন্ধু

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে নিযুক্ত বিদায়ী ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

আরও পড়ুন : জিয়া আবেদন করে বাকশালের সদস্য

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে ব্রিটিশ হাই কমিশনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে গোলাম মোহাম্মদ কাদের সৌজন্য সাক্ষাতে অংশ নিলে তাকে স্বাগত জানান রবার্ট ডিকসন। এ সময় বন্ধুপ্রতিম দুটি দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলাপ করেন তারা।

এ সময় রবার্ট ডিকসন বাংলাদেশে দায়িত্ব পালনকালে সহায়তার জন্য জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন : চট্টগ্রাম-৮ আসনে ভোট গ্রহণ চলছে

রবার্ট ডিকসনকে ধন্যবাদ জানিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, যুক্তরাজ্য হচ্ছে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্ব আরও জোরালো হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা