রাজনীতি
সিটি কর্পোরেশন নির্বাচন

আ'লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

সান নিউজ ডেস্ক : সিটি কর্পোরেশন ও পাঁচ পৌরসভা গাজীপুর, বরিশাল, খুলনা, সিলেট এবং রাজশাহী নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ।

আরও পড়ুন: কর্মসংস্থানের উদ্দেশ্যে প্রবাসে ৩ লাখ কর্মী

রোববার (৯ এপ্রিল) সকালে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ কার্যক্রম শুরু করেন দলের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

এসময় উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে খুলনা সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র তালুকদার আব্দুল খালেকের পক্ষে সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

বরিশাল সিটি কর্পোরেশনের প্রার্থী হিসেবে মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসীমউদ্দীন সরাসরি এবং গাজীপুর সিটি কর্পোরেশনসহ বরিশালের কয়েকজন প্রার্থীর পক্ষে অন্যরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

মনোনয়ন ফরম সংগ্রহ করে বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার অংশ হিসেবে বরিশাল সিটি কর্পোরেশনকে আধুনিক নগরী হিসেবে প্রতিষ্ঠিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করতে চাই।

আরও পড়ুন: বুরকিনা ফাসো সন্ত্রাসীদের হামলায় নিহত ৪৪

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশন, ১২ জুন বরিশাল এবং খুলনা সিটি কর্পোরেশন এবং ২১ জুন সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা