ছবি: সংগৃহীত
রাজনীতি

সরকার পদত্যাগ করলে সংলাপে রাজি

সান নিউজ ডেস্ক: সংলাপের জন্য শর্ত দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি রাজনৈতিক সংলাপ বা আলোচনায় বসতে রাজি আছে। তবে তার আগে সরকারকে পদত্যাগ করতে হবে।

আরও পড়ুন: ছিনিয়ে নেয়া জঙ্গিরা দেশেই আছেন

শনিবার (৮ এপ্রিল) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, ‘এটা সম্পূর্ণভাবে সরকারের ওপর নির্ভর করে, একদম, টোটালি। সরকার যদি চায় সংঘাত এড়িয়ে তারা সামনের দিকে যাবে, তাহলে প্রথম কাজটা করতে হবে বিরোধী দলগুলো যা চাইছে, সেই দাবি পূরণ করতে হবে। অর্থাৎ পদত্যাগ করে আলোচনার ব্যবস্থা করতে হবে।’

আরও পড়ুন: নির্বাচনে সরকারি দল একটি পক্ষ

ক্ষমতাসীন আওয়ামী লীগকে বিশ্বাস করার সুযোগ নেই—এমন মন্তব্য করে তিনি বলেন, সরকার পদত্যাগের বিষয়ে রাজি হোক, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে রাজি হোক, তাহলেই হয়ে গেল। আগে পদত্যাগ করতে হবে, তারপর সংলাপ।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা প্রথম থেকেই অত্যন্ত নিয়মতান্ত্রিকভাবে গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে এগোচ্ছি। এই আন্দোলনে জনগণ সম্পৃক্ত হচ্ছে। আমাদের এটা চলবে, আগামী দিনে আরও বেগবান হবে। সব দল মিলে আমরা সেই লক্ষ্যে কাজ করছি।’

আরও পড়ুন: আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ

সংবাদ সম্মেলন ও বৈঠকে বিএনপির মহাসচিব ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান উপস্থিত ছিলেন।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা