ছবি-সংগৃহীত
রাজনীতি

স্মার্ট বাংলাদেশ গঠনে সরকার কাজ করছে

সান নিউজ ডেস্ক : সরকার জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু।

তিনি বলেন, অসাম্প্রদায়িক ও সুখি-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকার জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

আরও পড়ুন : বান্দরবানে গোলাগুলিতে নিহত ৮

বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাজধানীর ধানমন্ডিতে ’৭১ মিলনায়তনে পবিত্র মাহে রমজান ও বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ‘রমজানের তাৎপর্য ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘অল বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি’ কর্তৃক এ অনুষ্ঠান আয়োজিত হয়।

ডেপুটি স্পিকার বলেন, সিনিয়র সিটিজেনরা বাংলাদেশের স্বাধীনতা অর্জন এবং দেশ পুনর্গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সব শ্রেণি পেশার মানুষ যদি মুক্তিযুদ্ধের চেতনায় শানিত হয় এবং স্বাধীনতার চেতনা বিরোধী শক্তিকে প্রতিহত করে তবেই বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা সম্ভব হবে।

আরও পড়ুন : বঙ্গবাজারে অগ্নিকাণ্ড ৩০০ জনের বিরুদ্ধে মামলা

অল বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান ও প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজুল হক, বিএসএমএমইউয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শরফুদ্দিন আহমেদ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য প্রফেসর ড.এম. শমশের আলী, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিজবাহুর রহমান চৌধুরী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ড. মো. সবুর খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা