জিএম কাদের (ফাইল ছবি)
রাজনীতি

ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ী মার্কেট করুন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করুন। বিনা সুদে অথবা স্বল্প সুদে ঋণ দিয়ে তাদের ব্যবসায়ে ফেরাতে হবে। প্রয়োজনে ব্যবসায়ীদের জন্য অস্থায়ী মার্কেট তৈরি করে দেওয়া হোক, যাতে ঈদের আগে তারা কিছু বেচাকেনা করতে পারেন। এতে কিছুটা হলেও ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে পারবেন তারা। আবারও বেঁচে থাকার স্বপ্ন দেখতে পারবেন।

আরও পড়ুন: দুই ঘণ্টা বেশি চলবে মেট্রোরেল

বুধবার (৫ এপ্রিল) দুপুরে বঙ্গবাজার পরিদর্শনে যান জিএম কাদের। এসময় তিনি ক্ষতিগ্রস্ত কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেন। পরে জাপা চেয়ারম্যান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানিয়ে জিএম কাদের বলেন, একটার পর একটা দুর্ঘটনা ঘটেই চলেছে। এ অগ্নিকাণ্ডে কয়েক হাজার পরিবার নিঃস্ব হয়ে গেছে। সবার জানমালের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এ ব্যর্থতা বেড়েই চলছে।

তিনি বলেন, এ বছরে আরও কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। কিন্তু কী কারণে ঘটেছে এবং সরকার কী ব্যবস্থা নিয়েছে, তা কেউ জানে না। এমন ঘটনা যেন আর না ঘটে, সেজন্য সরকারের যা করা উচিত ছিল, তা কি করা হয়েছে? কেউ এসব জানে না। মনে হচ্ছে, কারও জবাবদিহিতা নেই। যার যেভাবে ইচ্ছা, সেভাবেই দেশ চালাচ্ছেন।

আরও পড়ুন: রাতের আঁধারে আল-আকসায় হামলা

সরকারের বিভিন্ন মন্ত্রনালয় ও অধিদপ্তর আছে উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, সবারই আলাদা দায়-দায়িত্ব আছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া সরকারের প্রধান কাজ। রিকশাওয়ালা, শ্রমিক ও মজুর ট্যাক্স দিয়ে সরকারকে টিকিয়ে রেখেছেন। সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় চলছে সরকার। কিন্তু তাদের দুঃখ সরকার বোঝে না।

জিএম কাদের আরও বলেন, আমরা সংসদে ব্যবসায়ীদের দুঃখ-কষ্টের কথা তুলে ধরবো। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের স্বার্থে আমরা সবসময় কাজ করবো।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা