ছবি : সংগৃহিত
রাজনীতি

খাদ্যসামগ্রী বিতরণ করবে যুবলীগ

স্টাফ রিপোর্টার : পবিত্র মাহে রমাদান উপলক্ষে দুই দিনব্যাপী সারাদেশে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করবে যুবলীগ।

আরও পড়ুন : ইভিএম বা ব্যালট বড় চ্যালেঞ্জ নয়

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে যুবলীগের দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদের স্বাক্ষরকৃত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজান মাসে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামী ৮ ও ৯ এপ্রিল সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে সংগঠনটি।

আরও পড়ুন : বিএনপি মানুষের জন্য রাজনীতি করে না

৮ এপ্রিল (শনিবার) দেশব্যাপী প্রত্যেক জেলা/মহানগরে উপহার খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং আগামী ৯ এপ্রিল (রোববার) দেশের প্রত্যেক উপজেলা, থানা ও পৌরসভায় উপহার খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হবে।

১৯৭২ সালের ১১ই নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগ বা বাংলাদেশের প্রথম যুব সংগঠন প্রতিষ্ঠিত হয়। সংক্ষেপে যুবলীগ নামে সংগঠনটি বহুল প্রচলিত। এটি বাংলাদেশ আওয়ামী লীগের যুব অঙ্গসংগঠন। শেখ ফজলুল হক মনি এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।

আরও পড়ুন : ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ী মার্কেট করুন

২০১৯ সালের ২৩ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৭ম জাতীয় কংগ্রেসে চেয়ারম্যান পদে শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক পদে মাঈনুল হোসেন খান নিখিল নির্বাচিত হন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা