ব্যারিস্টার রুমিন ফারহানা
রাজনীতি

২৭০ আসন নিয়ে সংসদে যাবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: জনগণের ভোটে ক্ষমতায় আসব আমরা এবং সেই দিন আর বেশি দূরে নয়। আর কয়েকটা মাস অপেক্ষা করেন মাত্র। এবারের ভোটে ২৭০টা আসন নিয়ে বিএনপি সংসদে যাবে ইনশাআল্লাহ বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

আরও পড়ুন: সিএনজি স্টেশন ৬ ঘণ্টা বন্ধ রাখার নির্দেশ

শনিবার বিএনপির পূর্বঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় অবস্থান কর্মসূচির অংশ হিসেবে চান্দিনায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি সংসদে যদি যায়, সরকার যদি গঠন করে গুম, খুনসহ প্রত্যেকটা বিচারবহির্ভূত হত্যার বিচার করব আমরা। আপনাদের সব অনিয়ম, দুঃশাসন অত্যাচারের জবাব দেশের ১৭ কোটি মানুষ আপনাদের কাছ থেকে বুইঝা নিবে ইনশাআল্লাহ’।

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, তিন বছরের দুঃশাসনের জন্য যদি ২১ বছর আপনাদের ক্ষমতার বাহিরে থাকতে হয়, তা হলে এই ১৫ বছরের ক্ষমতায় যে অত্যাচার চালাইছেন—আগামী ১০০ বছরেও আর ক্ষমতায় আসতে পারবেন না।

আরও পড়ুন: দেশের কৃষক বাঁচলে দেশ বাঁচবে

রুমিন ফারহানা বলেন, ১৯৭২ থেকে ‘৭৫ আপনাদের অন্যায়, ‘দুঃশাসন, অনিয়ম, দুর্নীতির কারণে ২১ বছর ক্ষমতায় আসতে পারেননি। মানুষের দরজায় ভিক্ষা করছেন, মানুষের কাছে হাত-পা ধইরা মাফ চাইছেন। বলছেন— এবার একটু সুযোগ দেন। ’৯৬ সালে ২১ বছর পর ক্ষমতায় এসে মানুষের ভোটের অধিকার হরণ করেছেন। গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা করে ক্ষমতা ধরে রাখছেন। যদি মনে করেন আজীবন ক্ষমতায় থাকবেন, এতবড় চিন্তা কইরা ঘুম নষ্ট কইরেন না। আমরা পরিষ্কার বলে দিতে চাই— বাংলাদেশ যতদিন থাকবে বিএনপির নাম ততদিন থাকবে ইনশাআল্লাহ।

দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে রুমিন ফারহানা বলেন, ‘আরেকটা নির্বাচন আসতেছে। ২০১৪ সালে কোনো নির্বাচন হয়নি। ২০১৪ সালে তারা সংসদ বানাইয়া বইসা রইছে একটা ভোটও পড়ে নাই। ২০১৮ সালে সাহস হয় নাই। লুকাইয়া লুকাইয়া রাতের আঁধারে ব্যালট বাক্স ভরছে। ২০২৪ সালে যে নির্বাচন হবে, ওই নির্বাচন দেশের মানুষের নির্বাচন হবে। মানুষ ওই নির্বাচনে ভোট দেবে। আর যদি নির্বাচনের পরিবেশ তৈরি না হয়, তা হলে আমরা ওই নির্বাচনে জান, প্রাণ ও রক্ত দিয়ে নির্বাচনি পরিবেশ তৈরি করব ইনশাআল্লাহ। একবার যখন ঘর থেকে বের হইছি, একবার যখন মামলা খাইছি, একবার যখন জেল খাটছি, তখন আর পেছনে ফিরে তাকানোর কিছু নাই।’

আরও পড়ুন: সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ১

কুমিল্লা উত্তর জেলা বিএনপি আহ্বয়ক আক্তারুজ্জামান সরকারের সভাপতিত্বে বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি, চান্দিনা উপজেলা বিএনপি সভাপতি মো. আতিকুল আলম শাওন।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক তৌফিক মীর, রমিজ লন্ডনি, হোমনা উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান জহিরুল হক জহর মিয়া, চান্দিনা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কাজী আরশাদ প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা