ছবি : সংগৃহিত
রাজনীতি
নাশকতার পরিকল্পনার অভিযোগ

জামালপুরে বিএনপির ২১ নেতাকর্মী গ্রেফতার

জামালপুর প্রতিনিধি : জামালপুরে নাশকতা পরিকল্পনা করার অভিযোগে বিএনপির ২১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : ঝালকাঠিতে বিএনপির অবস্থান কর্মসুচী পালিত

শনিবার (১ এপ্রিল) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়। এর আগে শুক্রবার (৩১ মার্চ) রাতে সদর উপজেলার বিভিন্নস্থান থেকে তাদেরকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী (৫৮), সাবেক জেলা যুবদলের সাধারন সম্পাদক মো. মিজানুর রহমান (৫৫), সদর উপজেলা বিএনপি নেতা মোকছেদুর রহমান হারুন, শহর বিএনপি নেতা মো. আব্দুর রাজ্জাক লিটন (৬০) নরুন্দি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ সুফিয়ান কবির শিপন (৪৫),বিএনপি কর্মী মো. উবায়দুল্লাহ (৫৪), শেখ আল সাখাওয়াত পারভেজ রাজন (৩১), (৪৫), রাকিবুল হাসান বিপুল (৩৬), কামরুল হাসান কাবুল (৩৮), ১০। আবুল মুনসুর(৫০), শাকিব হোসেন (২২), শফিকুল ইসলাম(৩৫), মোঃ লাল মিয়া (৩৬), আল আমিন (২৯), আলা উদ্দিন (৩৬), আতাউর রহমান(৬০), আলী রেজা (৫৮), ইয়াকুব মিয়া(৪০), মোঃ সাজু মিয়া (৩৬), মোঃ সুমন মিয়া (২৬), আবুল হাসান জয় (২৭)।

আরও পড়ুন : আবেদন করেও মাথা গোঁজার ঠাঁই জোটেনি

জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন জানান, জামালপুর শহরসহ সদর উপজেলার বিভিন্নস্থান থেকে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করেছে পুলিশ। বিনা ওয়ারেন্টে হয়রানি করার জন্য তাদেরকে গ্রেফতার করা হয় বলে দাবি করেন এই বিএনপি নেতা। তিনি অবিলম্বে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির দাবি জানান।

পুলিশের দাবি, নাশকতা করার জন্য শহরের কাচারীপাড়ায় যুবদল নেতা মিজানুর রহমানের অফিসে সংগঠিত হয়ে পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখান থেকে তাদেরকে আটক করা হয়।

উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ সাহা বাদি হয়ে জামালপুর সদর থানায় নাশকতার অভিযোগে ২১ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

আরও পড়ুন : দিনাজপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পরে শনিবার (১ এপ্রিল) দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। আদালত জামিন না মঞ্জুর করে সকলকে জেল হাজতে পাঠিয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, নাশকতা পরিকল্পনা করার সময় শহরের কাচারীপাড়া থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং দুপুরে তাদের সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা