ছবি : সংগৃহিত
রাজনীতি

জনগণ আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে

স্টাফ রিপোর্টার : আগামী নির্বাচনে জনগণ আবারও শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনবে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

আরও পড়ুন : যুবদলের ৩ নেতা বহিষ্কার

শনিবার (১ এপ্রিল) রাজধানীর কামরাঙ্গীরচরে খাদ্যসামগ্রী ও উপহার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

কামরুল ইসলাম বলেন, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের কোনো সুযোগ নেই। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, বিএনপি নির্বাচন কমিশন মানে না, আইন মানে না। রাজপথেই বিএনপিকে মোকাবিলা করা হবে। তারা তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। শেষ পর্যন্ত তারা নির্বাচনে অংশ নেবে।

আরও পড়ুন : জামালপুরে বিএনপির ২১ নেতাকর্মী গ্রেফতার

আওয়ামী লীগের এই নেতা বলেন, জনদুর্ভোগ সৃষ্টির জন্য বিএনপি রমজান মাসে আন্দোলন কর্মসূচি দিয়েছে। গণতন্ত্রের ভাষায় কথা না বলে তারা ফ্যাসিস্ট কায়দায় কথা বলছে। বিএনপির জনসম্পৃক্ততা নেই।

কামরুল ইসলাম বলেন, বিএনপি নামক দলটির জন্মই হত্যা-ষড়যন্ত্রের মধ্য দিয়ে। যখন বাংলাদেশ বিশ্বে একটা সম্মানজনক অবস্থান পৌঁছেছে, তখন একাত্তরের দোসররা ষড়যন্ত্র শুরু করেছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা