সংগৃহীত
রাজনীতি

তত্ত্বাবধায়ক ব্যবস্থা 'ডেড ইস্যু'

স্টাফ রিপোর্টার : তত্ত্বাবধায়ক ব্যবস্থা 'ডেড ইস্যু' মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পৃথিবীর কোনও দেশ এই তত্ত্বাবধায়ক ধারণ করে না, বাংলাদেশে কেন করতে হবে। নিশ্চয়ই তারা (বিএনপি) লজ্জা-শরমের মাথা খেয়ে আজকে এটা বলছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) রাজধানীর গেণ্ডারিয়ায় এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ ও আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার যখন প্রয়োজন ছিল তখন আমরাও দাবি তুলেছিলাম। এখন সারা বিশ্বে এই সরকারব্যবস্থা নেই। আমাদের দেশের আদালত এই ব্যবস্থা চিরদিনের জন্য নাকচ করে দিয়েছেন।

আরও পড়ুন : দুর্যোগে বিএনপিকে পাওয়া যায় না

তিনি বলেন, আদালতের আইনে নিষিদ্ধ করে দিয়েছে, সেই তত্ত্বাবধায়ক নিয়ে আজকে বিএনপি মাতামাতি করছে। কাজেই লজ্জাটা তাদেরই পাওয়া উচিত।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পৃথিবীর কোনও দেশ এই তত্ত্বাবধায়ক ধারণ করে না, বাংলাদেশে কেন করতে হবে। নিশ্চয়ই তারা লজ্জা-শরমের মাথা খেয়ে আজকে এটা বলছে। আওয়ামী লীগের এখানে কোন লজ্জা নেই।

একমাত্র পাকিস্তান ছাড়া পৃথিবীর কোথাও এই ব্যবস্থা নেই উল্লেখ করে তিনি বলেন, যা পৃথিবীর কোথাও নেই আমরা কেন সেটা করব? এখানে আমাদের লজ্জা কীসের?

এসময় সম্প্রতি ড. মুহাম্মদ ইউনুসকে নিয়ে এক বিবৃতির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, যে মানুষ আমাদের নিয়ে ভাবেন না, সারা দুনিয়া নিয়ে ভাবেন; বাংলাদেশ নিয়ে ভাবেন না, তাকে নিয়ে ভাবার প্রয়োজন নেই।

আরও পড়ুন : কলম্বিয়ায় বিস্ফোরণে নিহত ১১

তিনি বলেন, ‘আমাদের সুখে-দুখে তিনি নেই, আমাদের করোনা মহামারিতে তিনি নেই; ১৫ আগস্টের প্রতিক্রিয়া তার কাছে নেই, ৩ নভেম্বর জেল হত্যাকাণ্ডে তিনি প্রতিক্রিয়া প্রকাশ করেন না, তিনি নিশ্চুপ থাকেন ২১ আগস্টের বর্বর গ্রেনেড হামলায়। বাংলাদেশের এত বন‌্যা, ঝড়, জলোচ্ছ্বাস, এতো প্রাণহানি- আপনি দুনিয়া নিয়ে ভাবেন বাংলাদেশ নিয়ে তো ভাবেন না। বাংলাদেশ নিয়ে যিনি ভাবেন না তাকে নিয়ে আমরা ভাববো কেন?’

তিনি আরও বলেন, ‘যিনি নিজের আইন নিজেই লঙ্ঘন করেছেন। তিনি ৬০ বছর পর্যন্ত এমডি থাকতে পারবেন। সেখানে তিনি ৭০ বছর পর্যন্ত জোর করে এমডি থাকতে চান। এখানে আইনের প্রশ্ন এসে গেছে। আমরা তো আইনের বিরোধিতা করতে পারি না। তার আইন তিনিই লঙ্ঘন করেছেন।’

আরও পড়ুন : কালোবাজারিদের বিরুদ্ধে সতর্ক থাকুন

ড. মুহাম্মদ ইউনুস দেশের একজন সম্মানিত নাগরিক মন্তব‌্য করে ওবায়দুল কাদের বলেন, কিন্তু তিনি তার কর্মকাণ্ডে নিজেকে অসম্মানিত করেছেন। আমাদের দেশের জনগণের কোনও সুখ-দুখে এই মানুষটিকে কখনো আমরা পাইনি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা