আওয়ামী লীগ
রাজনীতি

বিএনপি ভোট চুরির মহারাজা

সান নিউজ ডেস্ক: বিএনপি ভোট চুরির মহারাজা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে বিএনপির এক নেতা ব্যালট চুরি করতে গিয়েছিলেন। গত ১০ বছর ধরে এই কাজটি তারা গোপনে করে এসেছে। এবার তারা ধরা পড়ে গেছে। ফখরুল সাহেব, আপনারা ধরা পড়ে গেছেন।

আরও পড়ুন: মানুষের সেবায় আমরা গুরুত্ব দিয়ে থাকি

বুধবার (১৫ মার্চ) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ে এক সভায় তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, চলতি বছরের ডিসেম্বরে বা আগামী জানুয়ারিতে নির্বাচন, নির্বাচন খুব দূরের বিষয় নয়। নির্বাচন আমাদের মূল বিষয়। নির্বাচন ঠেকাতে অনেকে কার্যক্রমে আছে। বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম বলেছেন, নির্বাচনে খারাপ কিছু ঘটলে আওয়ামী লীগ দায়ী থাকবে। তার মানে বিএনপি খারাপ কিছু করতে চায়। তারা নতুন করে ষড়যন্ত্র করেছে। হেরে যাওয়ার ভয়ে ষড়যন্ত্রে লিপ্ত তারা। নির্বাচনে খারাপ কিছু ঘটানোর ভয় দেখি লাভ নেই। এটা ২০১৩-১৪ নয়, জনগণ ভয় পায় না। আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। আজকে বাংলাদেশের এমন কোনো ঐক্যবদ্ধ দল নেই, নির্বাচনে আওয়ামী লীগকে হারাতে পারে।

তিনি বলেন, নির্বাচন বর্জন করে আগুন সন্ত্রাসের মাধ্যমে তারা হত্যাযজ্ঞে মেতে উঠেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন, অর্জন এবং তার ব্যক্তিগত সততা, পরিশ্রম বাংলাদেশের মানুষকে, ভোটারদের এতোটাই মুগ্ধ করেছে যে, আজকে বিরোধী দল শেখ হাসিনার সঙ্গে নির্বাচনে বিজয়ের কোনো সুযোগ নেই।

আরও পড়ুন: মস্কো সফরে সিরিয়ার প্রেসিডেন্ট

ওবায়দুল কাদের বলেন, ভোট চুরি আওয়ামী লীগ করে না। আওয়ামী লীগ যদি এ দেশে ষড়যন্ত্রের রাজনীতি করত, আপনাদের বিজয়ী হওয়ার কথা ছিল না। এর আগে ৯১ তে জিতেছেন। ২০০১ সালে ছলচাতুরী করে কীভাবে জিতেছেন, আবারও ১/১১, আজকে বিজ্ঞাপন দিয়ে পুরনো সেই সুরে কে যেন ডাকে। সেই ১/১১ বিরাজনীতি করণের যে অশুভ তৎপরতা, সেই বিরাজনীতি করতে আবার চক্রান্ত শুরু হয়েছে। শেখ হাসিনাকে রাজনীতি থেকে হটানোর জন্য আবারও বিদেশ থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে। সামনের দিনগুলো অত্যন্ত চ্যালেঞ্জিং, অত্যন্ত কঠিন। আমি সবাইকে আহ্বান করব, আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে হারাতে পারে বাংলাদেশের এমন কোনো ঐক্যবদ্ধ দল নেই। যেকোনো অবস্থায়, যেকোনো পরিস্থিতিতে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আরও পড়ুন: সংলাপের দরকার নেই

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আগুন নিয়ে খেলবেন না। এতে নিজেরাই পুড়ে যাবেন। স্বাধীনতা বাংলাদেশে গণতান্ত্রিক অগ্রযাত্রা আমরা যেকোনো মূল্যে অব্যাহত রাখব। বিএনপির নেতৃবৃন্দের উদ্দেশে বলতে চাই, গণতন্ত্রের ট্রেন নির্বাচনের ট্রেন। কারো জন্য অপেক্ষা করবে না। জনগণের মুখোমুখি হতে ভয় না পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করুন। আপনারা নির্বাচনে আসতে চাইলে আসবেন, না আসতে চাইলে আসবেন না। আপনাদের জন্য দেশের সার্বিক অগ্রগতি থেমে থাকবে না। গণতান্ত্রিক অভিযাত্রা কারো জন্য অপেক্ষা করবে না।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা