ছবি : সংগৃহিত
রাজনীতি

অল্পের জন্য রক্ষা পেলেন ওবায়দুল কাদের!

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সভাপতি মোছলেম উদ্দিনের শোক সভা শেষে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন হল থেকে বের হওয়ার সময় নেতাকর্মীদের ভিড়ে কাচের দরজা ভেঙে মাথায় পড়লে গুরুতর আহত হন। অল্পের জন্য রক্ষা পান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আরও পড়ুন : এবার তামাশার নির্বাচন !

শনিবার ( ৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে নগরের কাজির দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় দরজার কাচ ভেঙে আ জ ম নাছিরের মাথা ফেটে যায়। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং তার মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে।

আরও পড়ুন : আমরা খেলোয়াড় নিয়ে চলে আসব

আ জ ম নাছিরের ব্যক্তিগত সচিব রায়হান ইউসুফ রাতে সংবাদ মাধ্যমকে বলেন, সভা শেষে তিনি প্রধান অতিথিকে নিয়ে হল থেকে বের হচ্ছিলেন। এ সময় নেতাকর্মীদের প্রচণ্ড চাপ ছিল।

প্রধান অতিথি কোনো মতে বের হলেও ভিড়ের চাপে হঠাৎ কাচের দরজা ভেঙে নাছির ভাইয়ের মাথায় পড়ে। এতে তিনি রক্তাক্ত জখম হন। তাকে দ্রুত উদ্ধার করে জিইসি মোড়ে মেডিকেল সেন্টারে নেওয়া হয়।

আরও পড়ুন : সব আসনে প্রার্থী দেওয়ার চেষ্টা করছি

তিনি আরও বলেন, সেখানে চিকিৎসকরা তার মাথায় চারটি সেলাই করেন। সেলাই ও প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চিকিৎসকদের পরামর্শে বাসায় নেওয়া হয়েছে।

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় সভায় কয়েকজন মন্ত্রী-উপমন্ত্রী ও আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা