সংগৃহীত
রাজনীতি

জোর করে নির্বাচনে আনা হবে না

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনে না আসলে জোর করে আনা হবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, মাঝে মাঝে ভাবতে কষ্ট হয় এ দলও আবার ক্ষমতা চায়। এ দেশে হারানো ক্ষমতা ফিরে পাওয়া কঠিন।

আরও পড়ুন : প্রতিদ্বন্দ্বিতা না থাকলে বিতর্ক হতে পারে

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে অনুষ্ঠিত শান্তি সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা শিবিরে আবারও গোলমাল পাকানোর চেষ্টা হচ্ছে। এসব আমরা জানি। চক্রান্ত করে ক্ষমতার মঞ্চ থেকে শেখ হাসিনাকে হটাবেন? মনে রাখবেন ফখরুল সাহেব, ১৯৭৫ আর ২০২৩ সাল এক নয়। ২০২৩ আর ২০০১ এক নয়।

আরও পড়ুন : উন্নয়নশীল দেশ করতে সক্ষম হয়েছি

সেই তত্ত্বাবধায়ক সরকার ছিল অস্বাভাবিক সরকার মন্তব্য করে তিনি বলেন, তত্ত্বাবধায়ক প্রধান বঙ্গভবনে শপথ নিয়েই নিয়মের তোয়াক্কা না করে ১৩ জন সচিবকে বরখাস্ত করল। বাংলার মানুষ এ তত্ত্বাবধায়ক সরকার চায় না। সেই দিনই সাইকেল ফেডারেশন ভেঙে দিল, সাইকেল ফেডারেশনের সঙ্গে নির্বাচনের কী সম্পর্ক।

সেতুমন্ত্রী বলেন, মনে আছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনাই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। আর কারো আমলে তা হয়নি। শেখ হাসিনাই প্রথম শান্তিপূর্ণ উপায়ে বঙ্গভবনে ক্ষমতা দিয়ে বাসায় ফিরে দেখেন গণভবনে বিদ্যুতের লাইন কাটা। পানির লাইন কাটা। টেলিফোনের লাইন কাটা।

আরও পড়ুন : প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল ২৮ ফেব্রুয়ারি

তিনি আরও বলেন, নির্বাচন হতে দেবেন না? কীভাবে হতে দেবেন না? কত ধানে কত চাল আমরাও দেখে নেব। ১০ ডিসেম্বর পল্টন থেকে গোলাপবাগে ভুয়া, কী হলো ২৭ দফা? কী হলো ১০ দফা? কী হলো ১২ দলের? কী হলো ২২ দলের? দল আর দল। ডামে বামে একাকার। অতি বাম অতি ডান। তাদের যে ঐক্যজোট, এ জোট টিকবে? টেকার কোনো কারণ আছে? ভেতরে ভেতরে বাইরে যেতে চাও। দেখেন না কয় দিন টেকে। ভাঙনের সুর বেজে উঠেছে।

আরও পড়ুন : ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে

বিএনপির মহসচিব মির্জা ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেব, আপনাদের দল আমরা ভাঙব না, জোটও আমরা ভাঙব না। বলতে চাই, আপনারা যে সংকটে আছেন আপনাদের জোট তাসের ঘরের মতো আপনারাই ভেঙে দেবেন। এই জোট বাংলাদেশে ঠিকে না, ঠিকতে পারে না।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা