ছবি : সংগৃহিত
রাজনীতি

জাতীয় নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বী চায় আ.লীগ

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : আগামী ডিসেম্বর অথবা জানুয়ারিতে একটা নির্বাচন হবে জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-১ সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান বলেন, আমরা চাই সেটা শক্ত একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হোক।

আরও পড়ুন : রাজধানীর মৌচাক টাওয়ারে আগুন

ফরিদপুরে বোয়ালমারী উপজেলার কাদিরদী ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান এমপি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে শিক্ষাঙ্গনসহ সবক্ষেত্রেই ব্যাপক উন্নয়ন হয়। স্কুল-কলেজেসহ সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে দৃশ্যমান বিল্ডিং ও ডিজিটাল ল্যাব হয়েছে সেটা শেখ হাসিনা সরকারই করছেন।

তিনি বলেন, আগামী ডিসেম্বর অথবা জানুয়ারিতে একটা নির্বাচন হবে, আমরা চাই সেটা শক্ত একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হোক। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে আপনারা ম্যান্ডেট দিন।

আরও পড়ুন : মেয়ের শিক্ষকের বাড়িতে স্ত্রীর দাবিতে মা

শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে তাহলে পথ হারাবে না বাংলাদেশ। আর প্রধানমন্ত্রীর পাশে আপনাদের সন্তান আব্দুর রহমান থাকলে তাহলে মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় কলেজের অধ্যক্ষ মো. নুরুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আনোয়ার হোসেন, সাতৈর ইউপি চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু প্রমুখ।

আরও পড়ুন : ফেনীতে শিক্ষার্থীরা শিক্ষা উপকরণ ও প্রতিবন্ধীরা পেল হুইল চেয়ার

কলেজের সহকারী অধ্যাপক দেব প্রসাদ রায়ের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী মীর, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য এমএম শফিউল্লাহ শাফি, বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন, রবিন্দ্রনাথ গুহ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার, বিভিন্ন স্তরের অভিভাবক, শিক্ষক মন্ডলি ও ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের মানুষ।

আরও পড়ুন : পলাশবাড়ীতে প্রাণীসম্পদ প্রদর্শনী'র উদ্বোধন

প্রসঙ্গত, সোমবার (২৭ ফেব্রুয়ারি) কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ওইদিন সাংস্কৃতিক সন্ধ্যায় কলেজ চত্বরে দেশের বরেণ্য শিল্পীরা উপস্থিত থেকে গান পরিবেশন করবেন বলে জানা গেছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা