শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (ফাইল ছবি)
রাজনীতি

বিএনপি একটি অবৈধ দল

সান নিউজ ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপি একটি অবৈধ দল। তাদের জন্মই হয়েছে অবৈধভাবে।

আরও পড়ুন: রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত!

তিনি বলেন, বিএনপি জনবিচ্ছিন্ন। নির্বাচনের আগে তারা সবসময় চেষ্টা করে পরিস্থিতি ঘোলাটে করে কীভাবে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা যায়।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে জামালপুরের ইসলামপুর উপজেলার এম এ সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকারে যেভাবে আছে, তেমনি মাঠেও থাকবে। জনগণের জানমাল রক্ষায় এবং দেশের শান্তি-শৃঙ্খলা সুরক্ষায় আওয়ামী লীগ দায়িত্ব পালন করে যাচ্ছে। কাউকেই এ দেশের শান্তি-শৃঙ্খলা উন্নয়ন নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।

আরও পড়ুন: সোমবার আসছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী

শিক্ষামন্ত্রী ইসলামপুর উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করছেন। পরে তিনি ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে ইসলামপুর উপজেলা প্রশাসন আয়োজিত ‘স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষক সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় যোগ দেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা