ছবি : সংগৃহিত
রাজনীতি

সরকারের দুর্নীতি লুটপাট জনসন্মুখে প্রকাশ করা হবে

জামালপুর প্রতিনিধি : বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, রাজপথে জনতার ঢল দেখেই বুঝা যায় সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে। অচিরেই সরকারকে বিদায় নিতে হবে। বিদায়ের পর তারা যে দুর্নীতি ও জনগনের অর্জিত সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে তা জনস্মুখে প্রকাশ করা হবে।

আরও পড়ুন : চেহারা সুরত এখন দেখি খুব ভালো

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শহরের দড়িপাড়া বাইপাস মোড়ে জেলা বিএনপি আয়োজিত পদযাত্রা পুর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সরকারের সমালোচনা করে আব্দুল আওয়াল মিন্টু আরও বলেন, দলীয় সরকারের অধিনে আর কোন নির্বাচন হতে দেয়া হবেনা। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোন নির্বাচন বাংলার জনগণ মেনে নিবেনা।

সরকারের পায়ের নিচে মাটি নেই উল্লেখ করে সামনের আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের ঝাঁপিয়ে পড়ার আহবান জানান তিনি।

আরও পড়ুন : বিএনপির রাজনীতি মিথ্যা ও হত্যার

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মেজর কামরুল ইসলাম (অব:), কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অডভোকেট ওয়ারেছ আলী মামুন, সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক শহিদুল হক খান দুলাল ও সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ লোটন প্রমুখ।

সমাবেশ শেষে ১০দফা দাবিতে বাইপাস মোড় থেকে বিশাল পদযাত্রা বের হয়। পদযাত্রাটি শহর প্রদক্ষিন করে ষ্টেশন বাজার রোডে বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পদযাত্রায় বিপুল সংখ্যক বিএনপির নেতা-কর্মী অংশ নিয়েছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা