আইনমন্ত্রী আনিসুল হক (ফাইল ছবি)
রাজনীতি

বিএনপির রাজনীতি মিথ্যা ও হত্যার

নিজস্ব প্রতিবেদক: বিএনপির রাজনীতি মিথ্যা ও হত্যার। বিএনপি যখন ৭৫ পরবর্তী সময়ে ক্ষমতায় এসেছিল তখন থেকে হত্যার রাজনীতি শুরু করে। হত্যার পর মিথ্যা বলার রাজনীতি হচ্ছে তাদের আদর্শ বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আরও পড়ুন: ভারতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১৪

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে আখাউড়া রেলওয়ে জংশনে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ বক্তব্য দেন।

আইনমন্ত্রী বলেন, ‘আমাদের নেত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা করেন তারা। এসব তাদের আদর্শের মধ্যে লেখা রয়েছে। তারা এটা ছাড়া কিছু করতে পারে না। আমরা বলতে চাই বাংলার জনগণ শেখ হাসিনার নেতৃত্বে শুধু উন্নয়ন দেখে নাই। রাজনৈতিক শান্তিও দেখেছে। এটা আমরা অব্যাহত রাখতে চাই।’

এ সময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়নের উদ্দেশ্য সেটাকে বজায় রেখে আপনারা কাজ করে যাবেন এবং জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয় ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করে নস্যাৎ করুন।

এ সময় আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজলসহ যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা