ছবি : সংগৃহিত
রাজনীতি

খাগড়াছড়িতে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : সারাদেশে বিএনপি-জামায়াতের পদযাত্রার নামে নৈরাজ্য তৈরী করে সন্ত্রাস, সহিংসতা,গুম,প্রকাশ্যে অস্ত্রের মহড়া সহ জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে শান্তি মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী যুবলীগ।

আরও পড়ুন : সরকারের দুর্নীতি লুটপাট জনসন্মুখে প্রকাশ করা হবে

শনিবার (২৫ ফেব্রুয়ারি) জেলা ও পৌর যুবলীগের যৌথ উদ্যোগে চেতনা মে সমাবেশ অনুষ্ঠিত হয়, আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আগামী নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে অংশ নিতে বিএনপির প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করলে বিএনপিকে উপযুক্ত দাঁতভাঙা জবাব দেয়া হবে,সহিংসতা করলে ছাড় দেয়া হবে না।

আরও পড়ুন : চেহারা সুরত এখন দেখি খুব ভালো

এ সময়,সমাবেশে জেলা আ.লীগের সহসভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, যুগ্ম সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন,দলীয় নেতৃবৃন্দ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা