ছবি : সংগৃহিত
রাজনীতি

ছাত্রলীগকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের তাগিদ

সান নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম চার সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি দ্রুত সময়ের মধ্যে গঠন করার তাগিদ দিয়েছেন।

আরও পড়ুন : বিএনপির জন্ম সত্যকে আড়াল করতে

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে মহানগর উত্তর-দক্ষিণ, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতাদের যৌথসভায় তিনি এ তাগিদ দেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, স্বাচিপের এখনও কমিটি করার উদ্যোগ নেই। ছাত্রলীগ এখনও কমিটি করেনি। সম্মেলনের কতদিন হয়ে গেছে। এরপর আমাদের মহিলা আওয়ামী লীগ। অফিসে যাওয়া যায় না, মহিলাদের লাইন এখনও আছে।

আরও পড়ুন : পকেট বাণিজ্য করে কমিটি নয়

কিন্তু পূর্ণাঙ্গ কমিটি হয়নি। তারপর যুব মহিলা লীগ, পূর্ণাঙ্গ কমিটি হয়নি। সহযোগী চারটি সংগঠনের সম্মেলন করেছি। এখন পর্যন্ত একটাও কমিটি পাইনি। যৌথ সভার প্রথমেই এ তাগিদগুলো দেওয়ার কথা বলেছিলাম বলেও জানান সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, উপ-কমিটির চেয়ারম্যান সদস্য সচিবের নাম ঘোষণা করা হয়েছে, কাজেই উপ-কমিটিগুলোর পূর্ণগঠন করতে হবে। সে প্রক্রিয়াটা যার যার সীমানা থেকে উদ্যোগ নেবেন। আমি বিশেষভাবে অনুরোধ করছি।

আরও পড়ুন : শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা

তিনি আরও বলেন, যারা যে বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতারা আছেন, তাদের কাছে আমি অনুরোধ করব, সম্মেলন হয়ে গেছে অনেক দিন। অনেক সম্মেলনের পূর্ণাঙ্গ কমিটি এখনও জমা হয়নি। জমা হলেও সভাপতির নির্দেশে আমি যেগুলোর অনুমোদন করি, তাতে ফাইনালি আপনারা একটু দেখবেন। তার আগে আমাদের বিভাগীয় দায়িত্বপ্রাপ্তদের বলতে হবে যে এ কমিটি ঠিক আছে।

আরও পড়ুন : অযোগ্য নেতৃত্ব অসভ্য নেত্রী তৈরি করেছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমার কাছে ২৯টি পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে। আমার জানতে হবে বিভাগীয় দায়িত্বপ্রাপ্তরা কমিটিগুলো দেখেছেন কী না। তারা দেখলে আমি নেত্রীর সঙ্গে কথা বলব, আলাপ করে অনুমোদন দেব বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা